Kolkata Night Bus: উল্টোডাঙা, শ্যামবাজার থেকে হাওড়া-শিয়ালদহ, মধ্যরাত পর্যন্ত মিলবে বাস, বিরাট সুবিধা যাত্রীদের

Bus in Kolkata: রাতের বাস পরিষেবা মিলবে একাধিক এলাকায়। তালিকায় থাকছে, উল্টোডাঙা, ডানলপ, শ্যামবাজার, গিরিশ পার্ক, ধর্মতলা, এক্সাইড, রুবি, বেলেঘাটা, রাসবিহারী, টালিগঞ্জ, সায়েন্স সিটি, খিদিরপুর, পার্ক সার্কাস, হাওড়া স্টেশন, গড়িয়া, রথতলা, যাদবপুর ৮বি এবং করুণাময়ী মোড়।

Kolkata Night Bus: উল্টোডাঙা, শ্যামবাজার থেকে হাওড়া-শিয়ালদহ, মধ্যরাত পর্যন্ত মিলবে বাস, বিরাট সুবিধা যাত্রীদের
রাতে বাড়ছে বাস পরিষেবা

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 01, 2026 | 9:34 AM

কলকাতা: শহর কখনও ঘুমোয় না। কিন্তু শহরের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে শহরকে ঘুমিয়ে পড়তেই হয়। বর্তমান অনেক সংস্থারই কাজের সময় শেষ হয় অধিক রাতে। কর্মীদের বাড়ি ফিরতে নাজেহাল হতে হয়। সে কথা মাথায় রেখে ইতিমধ্যেই মেট্রো পরিষেবা বাড়ানো হয়েছে। আর এবার বাস পরিষেবাও (Bus Service) বাড়তে চলেছে।

রাতের কলকাতায় বাসযাত্রীদের জন্য এবার বড় স্বস্তি। আজ, শনিবার থেকেই বাড়ছে সরকারি রাত্রিকালীন বাসের সংখ্যা। রাতের শিফটে কর্মরত মানুষ, হাসপাতালের কর্মী, অফিসযাত্রী, ছাত্র-ছাত্রী কিংবা দূরপাল্লার ট্রেন থেকে রাত করে ফেরা যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।

১ আগস্ট থেকে কলকাতা ও সংলগ্ন এলাকায় সরকারি রাত্রিকালীন বাস পরিষেবার সংখ্যা আরও বাড়ানো হচ্ছে। পরিবহণ দফতরের লক্ষ্য, রাতের শহরে গণপরিবহণকে আরও সহজলভ্য ও নিরাপদ করে তোলা। যাত্রীদের যাতে ট্যাক্সি বা অ্যাপ-ক্যাবের উপর অতিরিক্ত নির্ভর করতে না হয়, তাই এই সিদ্ধান্ত।

যে রুটগুলিতে অতিরিক্ত সরকারি বাস চলবে

হাওড়া থেকে গড়িয়া

হাওড়া থেকে পাটুলি

হাওড়া থেকে নিউ টাউন

হাওড়া থেকে নীলগঞ্জ (ব্যারাকপুর)

ডানলপ থেকে বালিগঞ্জ

শিয়ালদহ থেকে ঠাকুরপুকুর

কাঁকুড়গাছি থেকে বেহালা

এই ‘নাইট’ বাস পরিষেবা শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকা দিয়ে যাতায়াত করবে। সেই তালিকায় থাকছে, উল্টোডাঙা, ডানলপ, শ্যামবাজার, গিরিশ পার্ক, ধর্মতলা, এক্সাইড, রুবি, বেলেঘাটা, রাসবিহারী, টালিগঞ্জ, সায়েন্স সিটি, খিদিরপুর, পার্ক সার্কাস, হাওড়া স্টেশন, গড়িয়া, রথতলা, যাদবপুর ৮বি এবং করুণাময়ী মোড়।

এই উদ্যোগের ফলে কী সুবিধা হবে?

রাতের যাত্রীদের জন্য আরও বেশি সরকারি বাস থাকবে।

অপেক্ষার সময় কমবে।

অফিস ও হাসপাতালের কর্মীদের যাতায়াতে সুবিধা।

ট্রেন থেকে নেমে বাড়ি ফেরার সংযোগ আরও সহজ হবে।

নিরাপদ ও সাশ্রয়ী গণপরিবহণের সুযোগ বাড়বে।

Loading...
Unable to load recommendations.
Follow Us