Calcutta High Court: আধার কার্ড-ভোটার কার্ড থাকলেই ভারতের নাগরিক? গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ আদালতের

Calcutta High Court: জাল পাসপোর্টের অভিযোগে, পুলিশ পূর্ব বর্ধমানের বাসিন্দা দুলাল শীল ও তাঁর স্ত্রী স্বপ্নাকে গ্রেফতার করে। তাঁদের জামিন মামলার শুনানি ছিল সোমবার। জাল পাসপোর্টচক্রের মামলায় বিচারপতির তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ, "আমেরিকা থেকে যাদের বের করে দিচ্ছে, এই একই ঘটনা দেখা যাচ্ছে।"

Calcutta High Court: আধার কার্ড-ভোটার কার্ড থাকলেই ভারতের নাগরিক? গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ আদালতের
হাইকোর্টের বড় পর্যবেক্ষণImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 17, 2025 | 5:17 PM

কলকাতা: আধার কার্ড ভোটার কার্ড থাকলেই ভারতীয় নাকি? গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের। বিচারপতির বক্তব্য, “এই রকম জাল আধার, ভোটার রেশন কার্ড প্রত্যেক বাংলাদেশির আছে। ওঁদের আবার কেউ কেউ এদেশের নাগরিক দেখাতে ট্যাক্সও দেন।”  একটি পাসপোর্ট জাল মামলায় মন্তব্য করেন বিচারপতি।

জাল পাসপোর্টের অভিযোগে, পুলিশ পূর্ব বর্ধমানের বাসিন্দা দুলাল শীল ও তাঁর স্ত্রী স্বপ্নাকে গ্রেফতার করে। তাঁদের জামিন মামলার শুনানি ছিল সোমবার। জাল পাসপোর্টচক্রের মামলায় বিচারপতির তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ, “আমেরিকা থেকে যাদের বের করে দিচ্ছে, এই একই ঘটনা দেখা যাচ্ছে।”  উল্লেখ্য, দ্বিতীয়বার ক্ষমতায় এসে ডোনাল্ড ট্রাম্প ভারত অভিবাসীদের ফেরত পাঠাচ্ছেন।  বেআইনি ভাবে অনুপ্রবেশকারী ভারতীয়দের নিয়ে ভারতের মাটিতে অবতরণ করেছে আমেরিকা সেনার বিমান। এদেশে জাল পাসপোর্ট বানিয়ে ঢোকা এই দম্পতির মামলাতেই সেকথাই উল্লেখ করেন বিচারপতি।

মামলাকারীর তরফে আইনজীবী সওয়াল করেন, “অভিবাসন দফতর থেকে কেউ উওর দেয়নি। ফলে নকল করে পাসপোর্ট করেছে কীভাবে প্রমাণ হয়নি?” ২০১০ সালে এদেশে আসে ওই শীল পরিবার।

‘Foreigners Registration Amend Act 2019’ sec 2 অনুযায়ী ২০১৪ সালের আগে যাঁরা এদেশে এসেছেন, তাঁদের ভারতের নাগরিক বলে গণ্য করা হবে। এদিন আদালতে এই আইন দেখানোর চেষ্টা করেন আইনজীবী। আদালত তাতে সন্তুষ্ট হয়নি।  তখনই বিচারপতি বলেন, ” আধার কার্ড ভোটার কার্ড থাকলেই ভারতীয় নাকি?এই রকম জাল আধার, ভোটার রেশন কার্ড প্রত্যেক বাংলাদেশির আছে। ওঁদের আবার কেউ কেউ এদেশের নাগরিক দেখাতে ট্যাক্সও দেন।” তাঁদের জামিন খারিজ করে দেয় আদালত।

Follow Us