Calcutta High Court: রবীন্দ্র ভি ঘুগে প্রধান বিচারপতি হিসাবে শপথের দিনই কলকাতা হাইকোর্ট সাক্ষী থাকবে নজিরবিহীন পরিস্থিতির! কেন?

Calcutta High Court Chief Justice Oath Ceremony: মেয়র না থাকলেও আমন্ত্রিতদের তালিকায় উঠে এসেছে বড় চমক। বিরোধী দলনেতা হিসাবে এই অনুষ্ঠানে আমন্ত্রিত হচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সূত্রের দাবি, নতুন প্রধান বিচারপতির আমন্ত্রণে প্রায় ১০০ জন অতিথি এই অনুষ্ঠানে হাজির থাকতে পারেন, যার মধ্যে রয়েছেন রাজ্য হাইকোর্টের ২২ জন কর্মরত বিচারপতিও।

Calcutta High Court: রবীন্দ্র ভি ঘুগে প্রধান বিচারপতি হিসাবে শপথের দিনই কলকাতা হাইকোর্ট সাক্ষী থাকবে নজিরবিহীন পরিস্থিতির! কেন?
কলকাতা হাইকোর্ট Image Credit source: Tv9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 07, 2026 | 4:49 PM

কলকাতা: কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির আসন্ন শপথ অনুষ্ঠানকে ঘিরে এক নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ৯ তারিখ কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি হিসাবে শপথ নেবেন রবীন্দ্র ভি ঘুগে।  বম্বে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন বিচারপতি ঘুগে। প্রশাসনিক সূত্রের খবর, ইতিহাসে সম্ভবত প্রথমবার কলকাতা শহরের মেয়রকে ছাড়াই অনুষ্ঠিত হতে চলেছে এই রাজকীয় আয়োজন। বর্তমানে মেয়রের পদ শূন্য থাকায় প্রথা ভেঙে মেয়র ছাড়াই শপথ গ্রহণ পর্ব সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

মেয়র না থাকলেও আমন্ত্রিতদের তালিকায় উঠে এসেছে বড় চমক। বিরোধী দলনেতা হিসাবে এই অনুষ্ঠানে আমন্ত্রিত হচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সূত্রের দাবি, নতুন প্রধান বিচারপতির আমন্ত্রণে প্রায় ১০০ জন অতিথি এই অনুষ্ঠানে হাজির থাকতে পারেন, যার মধ্যে রয়েছেন রাজ্য হাইকোর্টের ২২ জন কর্মরত বিচারপতিও।

তবে বিশালসংখ্যক অতিথি সমাগম ঘিরে চরম বিপাকে পড়েছে হাইকোর্ট প্রশাসন। প্রথা মেনে বাকি বিচারপতিদের শপথ রাজভবনে হলেও, কেবল প্রধান বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠানটি আয়োজিত হয় হাইকোর্টের এজলাসে। কিন্তু ঐতিহাসিক ওই কোর্ট রুমের সীমিত পরিসরে এত বিপুলসংখ্যক আমন্ত্রিত অতিথি, বিচারপতি এবং বিশিষ্ট ব্যক্তিত্বদের আসন সংস্থান কীভাবে করা হবে, তা নিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে আদালত কর্তৃপক্ষকে। সব মিলিয়ে, পরিকাঠামোগত চ্যালেঞ্জ ও প্রথাগত রদবদলের আবহেই চরম ব্যস্ততার মধ্যে চলছে মূল শপথ অনুষ্ঠানের জোর প্রস্তুতি।

Loading...
Unable to load recommendations.
Follow Us