Calcutta High Court: ‘শুভেন্দু অধিকারীর সঙ্গে তুলনা করবেন না’, অভিষেকের মামলায় বলল হাইকোর্ট

Kolkata: রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR হয়েছে। আদালত আগে জানতে চেয়েছিল সাংসদের বিরুদ্ধে মোট কতগুলি FIR হয়েছে? এরপর বৃহস্পতিতে শুনানির সময় রাজ্য সরকার বিচারপতিকে জানান মোট আটটি FIR হয়েছে। এই মামলাগুলির জন্য আলাদা-আলাদা করে রক্ষা কবচ চান অভিষেকের আইনজীবী কপিল সিব্বল।

Calcutta High Court: শুভেন্দু অধিকারীর সঙ্গে তুলনা করবেন না, অভিষেকের মামলায় বলল হাইকোর্ট
কলকাতা হাইকোর্টের অভিষেক বন্দ্যোপাধ্যায়Image Credit source: TV9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 23, 2026 | 12:02 PM

কলকাতা: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আর্জি শুনলই না কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আবারও হাইকোর্টে ধাক্কা খেলেন অভিষেক। একটি মামলায় রক্ষাকবচ পেয়েছিলেন তিনি। পরে ফের একবার রক্ষাকবচের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন ডায়মন্ড-হারবারের তৃণমূল সাংসদ (TMC MP)। তবে এবার আর রক্ষাকবচ পেলেন না তিনি। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন FIR-এর উপর আপাতত কোন রক্ষাকবচ নয়।

রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR হয়েছে। আদালত আগে জানতে চেয়েছিল সাংসদের বিরুদ্ধে মোট কতগুলি FIR হয়েছে? এরপর বৃহস্পতিতে শুনানির সময় রাজ্য সরকার বিচারপতিকে জানান মোট আটটি FIR হয়েছে। এই মামলাগুলির জন্য আলাদা-আলাদা করে রক্ষা কবচ চান অভিষেকের আইনজীবী কপিল সিব্বল। আপাতত, সেই আর্জিই শুনল না কোর্ট। সামনে বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি হবে। তারপর অভিষেকের আইনজীবী বৃহস্পতিবার পর্যন্তই রক্ষাকবচ চান। তবে তা মঞ্জুর করেনি কোর্ট।

কোর্টের বক্তব্য ইতিমধ্যেই দু’টি মামলার ক্ষেত্রে রক্ষাকবচ দিয়েছে আদালত। বাদ বাকি গুলোর ক্ষেত্রে এখনই রক্ষাকবচ নয়। সামনের বৃহস্পতিবার ফের সব মামলা শুনবে কোর্ট। তারপর রক্ষাকবচের সিদ্ধান্ত নেওয়া হবে।

এ প্রসঙ্গে অভিষেকের আইনজীবী কপিল সিব্বল বারংবার বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ তোলেন। শুভেন্দু যখন বিরোধী দলনেতা ছিলেন সেই সময় কোর্টের নির্দেশ ছিল তাঁর বিরুদ্ধে FIR করতে হলে অনুমতি নিতে হবে। সেই প্রসঙ্গই তোলেন আইনজীবী কপিল সিব্বল। তখন বিচারপতি বলেন, “শুভেন্দু অধিকারীর সঙ্গে তুলনা করবেন না।” এই মামলার শুনানি পরের বৃহস্পতিবার।

 

Follow Us