Calcutta High Court on Abhishek: ‘যেই হোন না কেন, এমন সিদ্ধান্তের আগে ব্যাঙ্কের জানানো উচিত’, অভিষেকের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় বলল কোর্ট

Abhishek Banerjee: এ দিন বিচারপতি কৃষ্ণা রাওয়ের পর্যবেক্ষণ, "ব্যাঙ্কের এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে জানানো উচিৎ। তিনি যেই হোন না কেন।" এরপর ব্যাঙ্কের তরফে আইনজীবী জানান, "আমরা SMS পাঠিয়েছি। আমরা ইচ্ছাকৃত কিছু করিনি।" এরপর অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্যের সওয়াল, "মামলার নিষ্পত্তি হোক। তবে হ্যারাসমেন্টের জন্য টোকেন কস্ট চাপানো হোক। ব্যাঙ্ক ছবি নেয়নি।"

Calcutta High Court on Abhishek: যেই হোন না কেন, এমন সিদ্ধান্তের আগে ব্যাঙ্কের জানানো উচিত, অভিষেকের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় বলল কোর্ট
কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট মামলাImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 24, 2026 | 12:46 PM

কলকাতা: চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে অনুমতি চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সুপ্রিম কোর্ট সেই অনুমতি আগেই দিয়েছিল। আর এবার আগে বড়সড় স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলার নিষ্পত্তি করল হাইকোর্ট। ইতিমধ্যেই KYC তথ্য নেওয়া হয়েছে। আজ রিপোর্ট দিয়ে ব্যাঙ্ক জানায়,অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল, ওই অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা হয়েছে। ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবেন তৃণমূল সাংসদ (TMC MP)।

বিদেশ যাওয়ার আগে আচমকা নোটিস না দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয় একটি ব্যাঙ্ক বলে দাবি করেছিলেন অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য। এরপরই মামলা করেন অভিষেক। ব্যাঙ্ক কর্তৃপক্ষ এদিন আদালতে জানায়, অভিষেকের অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট করতে গিয়ে ব্যাঙ্ক দেখে,একাধিক মামলা রয়েছে। আধার চেক করতে গিয়েই এটা চোখে পড়ে বলে দাবি ব্যাঙ্কের। তাই ব্যাঙ্কের বক্তব্য, অভিষেককে কেওয়াইসি আপডেট করাতে সশরীরে যেতে হবে। এরপর বিচারপতি কৃষ্ণা রাও জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট চালু করে দিতে হবে দ্রুত। তাঁর বাড়িতে গিয়ে KYC করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি কৃষ্ণা রাও। আজ ছিল সেই মামলার শুনানি।

এ দিন বিচারপতি কৃষ্ণা রাওয়ের পর্যবেক্ষণ, “ব্যাঙ্কের এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে জানানো উচিৎ। তিনি যেই হোন না কেন।” এরপর ব্যাঙ্কের তরফে আইনজীবী জানান, “আমরা SMS পাঠিয়েছি। আমরা ইচ্ছাকৃত কিছু করিনি।” এরপর অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্যের সওয়াল, “মামলার নিষ্পত্তি হোক। তবে হ্যারাসমেন্টের জন্য টোকেন কস্ট চাপানো হোক। ব্যাঙ্ক ছবি নেয়নি।” তারপরই মামলার নিষ্পত্তি করে কলকাতা হাইকোর্ট।

Loading...
Unable to load recommendations.
Follow Us