Calcutta High Court On Yoga Day: ‘আপনি ভ্যালেন্টাইন্স-ডে’র কথা ভুললেন কীভাবে?’, কোর্টে সওয়ালের সময় বিকাশকে বললেন বিচারপতি সিনহা

Kolkata: রাজ্য সরকারের মুখ্যসচিবের দফতর থেকে গত ১৪ জুন একটি নির্দেশিকা জারি করা হয়েছিল। সংশ্লিষ্ট সেই ওই নির্দেশিকায়, রাজ্য সরকারের সব স্তরের স্থায়ী-অস্থায়ী, চুক্তিভিত্তিক, দৈনিক মজুরিভিত্তিক কর্মী এবং সাম্মানিকের বিনিময়ে যাঁরা কাজ করেন তাঁদেরও এই কর্মসূচিতে যোগ দিতে বলা হয়েছে। এরপরই তা চ্যালেঞ্জ করে মামলা হয় কোর্টে।

Calcutta High Court On Yoga Day: আপনি ভ্যালেন্টাইন্স-ডের কথা ভুললেন কীভাবে?, কোর্টে সওয়ালের সময় বিকাশকে বললেন বিচারপতি সিনহা
কলকাতা হাইকোর্টে বিচারপতি সিনহা ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 18, 2026 | 2:22 PM

কলকাতা: ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day)। সেই যোগা দিবস উপলক্ষে সেজে উঠেছে রেড রোড। তবে, নবান্ন (Nabanna) থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল এই যোগা দিবসের জন্য। ওই দিন সব সরকারি কর্মচারিদের বাধ্যতামূলকভাবে পালন করতে হবে ‘আন্তর্জাতিক যোগা দিবস’। নবান্নের সেই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) একটি মামলা দায়ের করে কো-অর্ডিনেশন কমিটি (সিপিআই(এম) সমর্থিত রাজ্য সরকারি কর্মচারীদের মূল সংগঠন)। বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চে দায়ের হয় মামলা । বৃহস্পতিবার ছিল সেই মামলার শুনানি।

এ দিন, সওয়াল-জবাব চলাকালীন রাজ্যের হয়ে সওয়াল করেন অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য। তিনি জানান, কোথাও বাধ্যতামূলক লেখা নেই। এটা সচেতনমূলক কাজ। অন্ধ্রপ্রদেশে গতবার এই যোগা দিবসে তিন কোটি মানুষ অংশ নিয়েছিলেন। এ রাজ্য সেই রেকর্ডকে ছাপিয়ে যাবে। পাল্টা বিচারপতি অমৃতা সিনহার মন্তব্য, “কোনও প্রতিযোগিতায় যাবেন না।” এই মামলার ফের শুনানি রয়েছে আগামিকাল অর্থাৎ শুক্রবার। সেই দিন রাজ্যের বক্তব্য শুনবে কোর্ট।

এ দিন, মামলাকারীর আইনজীবী বিকাশ ভট্টাচার্য কোর্টে সওয়াল চলাকালীন বলেন, “বিভিন্ন ডে আছে, মাদার্স-ডে, ফাদার্স-ডে ইত্যাদি। এখন আবার যোগা ডে হচ্ছে।” তখন বিচারপতি অমৃতা সিনহা সেই সময় বলেন, “আপনি ভ্যালেন্টাইন্স ডে কীভাবে ভুলে গেলেন।”

রাজ্য সরকারের মুখ্যসচিবের দফতর থেকে গত ১৪ জুন একটি নির্দেশিকা জারি করা হয়েছিল। সংশ্লিষ্ট সেই ওই নির্দেশিকায়, রাজ্য সরকারের সব স্তরের স্থায়ী-অস্থায়ী, চুক্তিভিত্তিক, দৈনিক মজুরিভিত্তিক কর্মী এবং সাম্মানিকের বিনিময়ে যাঁরা কাজ করেন তাঁদেরও এই কর্মসূচিতে যোগ দিতে বলা হয়েছে। এরপরই তা চ্যালেঞ্জ করে মামলা হয় কোর্টে।

 

 

Follow Us