Calcutta High Court: ‘মামলার নিষ্পত্তি পর্যন্ত কোনও যাচাই নয়’ কাস্ট সার্টিফিকেট নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

Cast Cerificate: সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে রাজ্য সরকার জানিয়েছিল, জাতিগত শংসাপত্রে যদি ভুয়ো প্রমাণিত হয় সেক্ষেত্রে বাতিল করা হবে। রাজ্যের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সওয়াল, রাজ্যের এই ধরনের কোনও ক্ষমতা নেই শংসাপত্র বাতিল করার।

Calcutta High Court: মামলার নিষ্পত্তি পর্যন্ত কোনও যাচাই নয় কাস্ট সার্টিফিকেট নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
কলকাতা হাইকোর্টImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 18, 2026 | 12:45 PM

কলকাতা: পশ্চিমবঙ্গের অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর গত ১৪ মে একটি বিজ্ঞপ্তি জারি করেছিল। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে ২০১১ সালের পর থেকে রাজ্যজুড়ে ইস্যু হওয়া সমস্ত এসসি, এসটি এবং ওবিসি জাতিগত শংসাপত্র পুনর্যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়। সেই নিয়ে একটি জনস্বার্থ মামলা হয় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। ১৪ ই মের জাতিগত শংসাপত্রের রাজ্য সরকারের সেই বিজ্ঞপ্তি উপরেই এবার অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে রাজ্য সরকার জানিয়েছিল, জাতিগত শংসাপত্রে যদি ভুয়ো প্রমাণিত হয় সেক্ষেত্রে বাতিল করা হবে। রাজ্যের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সওয়াল, রাজ্যের এই ধরনের কোনও ক্ষমতা নেই শংসাপত্র বাতিল করার। পাল্টা আবার রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র আদালতে জানান, রাজ্য সরকার ভোটার কার্ড, আধার কার্ড সহ অন্যান্য নথি এবং জাতিগত পারিবারিক বিষয়কে যাচাই করে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে।

সেই সময় প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, জাতিগত শংসাপত্রের বিজ্ঞপ্তির ওপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বজায় থাকবে। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এসসিএসটি ও ওবিসি দের ক্ষেত্রে কোনও রকম যাচাই করা যাবে না। তবে রাজ্যের কাছে যদি কোনও অভিযোগ আসে, সেই অভিযোগের ভিত্তিতে জেলার আধিকারিকরা তা যাচাই করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন।

Loading...
Unable to load recommendations.
Follow Us