Calcutta High Court: ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর ভয় দেখিয়ে ১ কোটির প্রতারণা, CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

Kolkata: বিধাননগরের বাসিন্দা মিহির কুমার রায়। তিনি সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেছিলেন। টেলিকম নিয়ন্ত্রক সংস্থা, পুলিশ এবং বিভিন্ন সরকারি সংস্থার আধিকারিক পরিচয় দিয়ে একদল প্রতারক তাঁকে ফোন করে। গ্রেফতার এবং আইনি পদক্ষেপের ভয় দেখায়। এরপর তাঁর কাছ থেকে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ১ কোটি ৭৪ লক্ষ ১০ হাজার ৫০০ টাকা পাঠাতে বাধ্য করে বলে অভিযোগ।

Calcutta High Court: ডিজিটাল অ্যারেস্ট-এর ভয় দেখিয়ে ১ কোটির প্রতারণা, CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের
কলকাতা হাইকোর্টImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 29, 2026 | 7:48 PM

কলকাতা: ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর ভয় দেখিয়ে এক ব্যক্তির সঙ্গে প্রতারণার অভিযোগ। প্রায় ১ কোটি ৭৪ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল। এরপরই দায়ের মামলা। সেই ঘটনায় তদন্তভার সিবিআইয়ের (CBI) হাতে তুলে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

বিধাননগরের বাসিন্দা মিহির কুমার রায়। তিনি সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেছিলেন। টেলিকম নিয়ন্ত্রক সংস্থা, পুলিশ এবং বিভিন্ন সরকারি সংস্থার আধিকারিক পরিচয় দিয়ে একদল প্রতারক তাঁকে ফোন করে। গ্রেফতার এবং আইনি পদক্ষেপের ভয় দেখায়। এরপর তাঁর কাছ থেকে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ১ কোটি ৭৪ লক্ষ ১০ হাজার ৫০০ টাকা পাঠাতে বাধ্য করে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে বিধাননগর সাইবার ক্রাইম থানায় ২০২৫ সালের জানুয়ারিতে মামলা দায়ের হয়।

সম্প্রতি, বিচারপতি কৌশিক চন্দের আদালতের পর্যবেক্ষণ, ঘটনার প্রভাব শুধু রাজ্যে সীমাবদ্ধ নয়, এর সর্বভারতীয় যোগ রয়েছে। তাই এই ব্যাপারে অতি সম্প্রতি সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশিকার কথা মাথায় রেখে তদন্ত, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে দেওয়া প্রয়োজন। সিবিআই–ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের ডিজিট্যাল অ্যারেষ্ট ইস্যুতে উদ্বেগের বিষয়টি মাথায় রেখে এই তদন্ত হাতে নেয়।

 

Loading...
Unable to load recommendations.
Follow Us