HC On Durgapuja:দুর্গাপুজো মৌলিক অধিকার নাকি? পুজোর মধ্যেই এবার বড় পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের! কেন?

Durga Puja Fundamental Right: ব্যারাকপুরের উত্তর পলাশি সংহতি এলাকার একটি পুজো কমিটিকে কেন্দ্র করে এই মামলার সূত্রপাত। গত ৩৩ বছর ধরে ওই পুজোটি মূলত মহিলারা উদ্যোগ নিয়েই করে আসছেন। তবে বর্তমানে পুজো পরিচালনা নিয়ে দুটি সংগঠনের মধ্যে বিরোধ তৈরি হয়েছে এবং কে পুজোর অনুমতি পাবে, তা নিয়েই মামলা গড়ায় হাইকোর্টে।

HC On Durgapuja:দুর্গাপুজো মৌলিক অধিকার নাকি? পুজোর মধ্যেই এবার বড় পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের! কেন?
কলকাতা হাইকোর্টImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 14, 2026 | 1:20 PM

কলকাতা: দুর্গা পুজো করা কি মৌলিক অধিকারের মধ্যে পড়ে? পুজো করতে না দিলে কি সংবিধানে প্রদত্ত সমতার অধিকার লঙ্ঘিত হয়? এই প্রশ্নই তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। একটি পুজোর অনুমতি সংক্রান্ত মামলার শুনানিতে এই পর্যবেক্ষণ করে আদালত।

ব্যারাকপুরের উত্তর পলাশি সংহতি এলাকার একটি পুজো কমিটিকে কেন্দ্র করে এই মামলার সূত্রপাত। গত ৩৩ বছর ধরে ওই পুজোটি মূলত মহিলারা উদ্যোগ নিয়েই করে আসছেন। তবে বর্তমানে পুজো পরিচালনা নিয়ে দুটি সংগঠনের মধ্যে বিরোধ তৈরি হয়েছে এবং কে পুজোর অনুমতি পাবে, তা নিয়েই মামলা গড়ায় হাইকোর্টে।

বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, কে পুজো করবে, তা আদালত বিবেচনা করতে পারে না। আদালতের পর্যবেক্ষণ, কেউ যদি পুজোয় শান্তি বজায় রাখতে না পারে, তবে সেটা সম্পূর্ণ তাদের নিজস্ব সমস্যা।

এই মামলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে বিঘ্নিত না হয় এবং কোনো ধরনের অশান্তির ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে জেটিয়া থানাকে ওই এলাকা পরিদর্শন করার নির্দেশ দিয়েছে আদালত।

Loading...
Unable to load recommendations.
Follow Us