HC On Saukat Molla: ‘এই কোর্টের পক্ষে সম্ভব নয়…’, শওকতের কোন মামলা শুনে বললেন বিচারপতি?

Saukat Molla criminal case: গত ৬ জুন ভাঙড়ের বোমা বিস্ফোরণ মামলায় জড়িত থাকার অভিযোগে শওকত মোল্লাকে গ্রেফতার করে এনআইএ ৷ এরপর গত ১৯ জুন সাত বছর আগের একটি ধর্ষণ মামলায় জীবনতলা থানার পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নিয়েছিল ৷

HC On Saukat Molla: এই কোর্টের পক্ষে সম্ভব নয়..., শওকতের কোন মামলা শুনে বললেন বিচারপতি?
শওকত মোল্লাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 07, 2026 | 12:38 PM

কলকাতা:  শওকত মোল্লার বিরুদ্ধে দায়ের ক্রিমিনাল কেস খারিজের আর্জি নাকচ করে দিল কলকাতা হাইকোর্ট। এদিন হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের পর্যবেক্ষণ, শওকতের বিরুদ্ধে যে সব গুরুতর অভিযোগ রয়েছে, তার ভিত্তিতে ক্রিমিনাল কেস খারিজ করা এই কোর্টের পক্ষে সম্ভব নয়। তার জন্য অন্য আদালতে আবেদন করার সুযোগ রয়েছে বলে জানিয়ে দেয় হাইকোর্ট।

তবে এই মামলায় আদালতের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ,  গ্রেফতারির পর থেকে তাঁকে মাঝে মাঝে এলাকায় পুলিশের ঘোরানোর যে ট্রেন্ড, তা বন্ধ করা উচিত বলে মত আদালতের। বিচারপতির বক্তব্য, তাঁর বিরুদ্ধে অভিযোগের বিচার হোক আইন মেনে। কিন্তু মানবিক কারণেই তাঁকে পাড়ায় পাড়ায় প্যারেড করানো বন্ধ হোক, নির্দেশ হাইকোর্টের।

প্রসঙ্গত, গত ৬ জুন ভাঙড়ের বোমা বিস্ফোরণ মামলায় জড়িত থাকার অভিযোগে শওকত মোল্লাকে গ্রেফতার করে  এনআইএ। এরপর গত ১৯ জুন সাত বছর আগের একটি ধর্ষণ মামলায় জীবনতলা থানার পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নিয়েছিল ।  এরপর শওকতের বিরুদ্ধে আরও একটি ধর্ষণের মামলা দায়ের হয়। সন্তানকে অপহরণ করে মায়ের পর দিনের ওপর দিন অত্যাচার চালানোর অভিযোগ ওঠে। ২০১৯ সালের সেই ঘটনায় আদালতে মামলা দায়ের হয় ১৯ জুন।

এরই মাঝে বিস্ফোরণ মামলায় অপরাধের স্থান পুনরায় খতিয়ে দেখার (রিকনস্ট্রাকশন) প্রয়োজনে  পুলিশ তাঁকে জীবনতলা বাজারের মধ্য দিয়ে নিয়ে যায়। পুলিশের বিরুদ্ধে অভিযোগ, এই আচরণ বেআইনি এবং ঘটনার প্রতিবাদ জানিয়ে শওকত মোল্লা কলকাতা হাইকোর্টের দ্বরস্থ হন। তখনও আদালতের পর্যবেক্ষণ ছিল, এরকম আচরণ করা যায় না। তাতে মানবাধিকার লঙ্ঘন হয়। এদিন আরও একবার সেটা স্পষ্ট করে আদালত।

Follow Us