Calcutta High Court: মিলবে না পেনশন, কোনও অবসরকালীন সুবিধা, বড় নির্দেশ হাইকোর্টের

Calcutta High Court: মূলত আমলে রাজ্যের বিভিন্ন পুরসভায় কয়েক লক্ষ চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ হয়েছিল। পুরবোর্ডের অনুমতি থাকলেও তাঁদের মধ্যে অনেকেই রাজ্যের অনুমতি পাননি। এতদিন পুরসভার ফান্ড থেকে বেতন দেওয়া হত। কিন্তু পুর আইন অনুযায়ী চুক্তি ভিত্তিক কর্মীদের ক্ষেত্রে রাজ্যের অনুমোদন বাধ্যতামূলক।

Calcutta High Court: মিলবে না পেনশন, কোনও অবসরকালীন সুবিধা, বড় নির্দেশ হাইকোর্টের
পেনশন নিয়ে বড় ঘোষণা Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 03, 2025 | 2:53 PM

কলকাতা:  রাজ্যের সব পুরসভায় বাম আমলে নিযুক্ত চুক্তিভিত্তিক কর্মীদের পেনশন সহ বাকি সুবিধায় ‘না’ হাইকোর্টের। বাম আমলে রাজ্যের পুরসভগুলিতে রাজ্যের অনুমোদন ছাড়া চুক্তিভিত্তিতে চাকরি পাওয়া কর্মীরা পেনশন এবং অবসরকালীন ও অন্যান্য আর্থিক সুবিধা পাবেন না। শুধু চুক্তিভিত্তিক কর্মীদের পেনশন নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশক চন্দের সিঙ্গল বেঞ্চের নির্দেশ।

বিচারপতি কৌশিক চন্দের পর্যবেক্ষণ, রাজ্যের অনুমোদন ছাড়া শুধুমাত্র পুরবোর্ডের অনুমতি নিয়ে যাঁদের নিয়োগ করা হয়েছে, এমনক্ষেত্রে কর্মীরা এমন আর্থিক সুবিধা পাওয়ার যোগ্য নন।

মূলত আমলে রাজ্যের বিভিন্ন পুরসভায় কয়েক লক্ষ চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ হয়েছিল। পুরবোর্ডের অনুমতি থাকলেও তাঁদের মধ্যে অনেকেই রাজ্যের অনুমতি পাননি। এতদিন পুরসভার ফান্ড থেকে বেতন দেওয়া হত। কিন্তু পুর আইন অনুযায়ী চুক্তি ভিত্তিক কর্মীদের ক্ষেত্রে রাজ্যের অনুমোদন বাধ্যতামূলক।

মামলাকারী রায়গঞ্জ পুরসভার একটি প্রাথমিক স্কুলে চুক্তিভিত্তিক কর্মী ছিলেন। তাঁর মৃত্যুর পর অবসরকালীন ভাতা পেনশন ও অন্যন্য আর্থিক সুবিধার দাবিতে তাঁর স্ত্রী আদালতে আর্জি জানান। সেই মামলা আদালত খারিজ করে দিয়েছে। আদালতের বক্তব্য, পুরসভা চুক্তিতে নিয়োগের পর রাজ্যের অনুমোদন নিয়ে ওই পদ রেগুলারাইজ করেনি। তাই পুর আইন মোতাবেক তিনি অন্যান্য সুবিধা পাবেন না।

তবে মামলায় পুরসভার আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় ও অর্ক নাগ স্পষ্ট করেছেন, ২০১১ সালের পর যাঁরা চুক্তিভিত্তিক নিযুক্ত হয়েছেন, তাঁদের বিভিন্ন রক্ষাকবচ দেওয়া হয়েছে। একইসঙ্গে তৃণমূল কংগ্রেসের আমলে নিযুক্ত কয়েক লক্ষ চুক্তি ভিত্তিক কর্মীদের রাজ্য অনুমোদন দিয়েছে।

আইনজীবী ফিরদৌস শামিম বলেন, “খুবই পরিষ্কার একটি বিষয়। যাঁকে নিয়োগ , করতে হবে, পোস্টটা অনুমোদিত কিনা, তাহলে নিয়োগ প্রক্রিয়া ঠিকভাবে হয়েছে কিনা। তাহলেই সমস্ত সুূবিধা পাওয়ার বিষয়টা থাকে। এই মামলার ক্ষেত্রের সেগুলো ছিল কিনা, সেটা দেখতে হবে। সেগুলি দেখে ফের আবেদনকারীরা ডিভিশন বেঞ্চে যেতে পারেন।” তাহলে প্রশ্ন, তাহলে কি বাম আমলেও অবৈধ নিয়োগ হয়েছে? সেক্ষেত্রে আইনজীবীর বক্তব্য, “এটাও দেখা যেতে পারে, হয়তো সেই পোস্টটা অনুমোদিত ছিল কিনা, হয়তো লোকালি নিয়োগ হয়েছে। ”

 

Follow Us