MLA Paresh Ram Das: ঘুম হয়নি, মুখে তোলেননি খাবারও, লক-আপে কেমন ছিল বিধায়ক পরেশরাম দাসের প্রথম রাত?

Canning West MLA Arrest Update: দীর্ঘদিন ধরে বিধায়ক পরেশ রাম দাসের খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। সম্প্রতি ক্যানিংয়ে অবস্থিত তাঁর বাড়িতেও পুলিশ হানা দেয়। সেইসময় কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেফতার করা হলেও বিধায়কের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন। অবশেষে সোমবার কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করে।

MLA Paresh Ram Das: ঘুম হয়নি, মুখে তোলেননি খাবারও, লক-আপে কেমন ছিল বিধায়ক পরেশরাম দাসের প্রথম রাত?
পরেশরাম দাসImage Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Nov 10, 2026 | 6:42 AM

কলকাতা: ধর্ষণ-সহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হয়েছে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে (MLA Paresh Ram Das)। আজ তাঁকে আলিপুর আদালতে পেশ করা হবে। তার আগে নরেন্দ্রপুর থানার লক-আপে কার্যত জেগেই রাত কাটল বিধায়কের। সূত্রের খবর, রাতে কোনও খাবার মুখে তোলেননি। লক-আপের ভিতর কার্যত বসেই রাত কাটিয়েছেন তিনি। একইসঙ্গে একটি বিষয় নিয়ে বারবার ইচ্ছাপ্রকাশ করে গিয়েছেন বিধায়ক (Paresh Ram Das Arrested)।

লক-আপে কীভাবে রাত কাটল বিধায়কের?

জানা গিয়েছে, সোমবার গ্রেফতারির পর ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসকে নরেন্দ্রপুর থানায় নিয়ে যাওয়া হয়। তারপর তাঁকে রাতে খাবার দেওয়া হলেও, কিছু খাননি বলে জানা গিয়েছে। শুধুমাত্র রাতে তিনি নিয়মিত যে ওষুধগুলো খান, কেবল সেটুকুই খেয়েছেন। আরও জানা যাচ্ছে, সারা রাত কার্যত জেগেই ছিলেন। অন্তত, রাত আড়াইটে পর্যন্ত লক-আপের ভেতরে ঠায় বসে ছিলেন পরেশরাম। এছাড়া, তিনি অন্য থানা অর্থাৎ সোনারপুর থানার লক-আপে যাওয়ার ইচ্ছাপ্রকাশও করেন।

পরেশ রামের বিরুদ্ধে কী কী অভিযোগ

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বিধায়ক পরেশরাম দাসের খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। সম্প্রতি ক্যানিংয়ে অবস্থিত তাঁর বাড়িতেও পুলিশ হানা দেয়। সেইসময় কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেফতার করা হলেও বিধায়কের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন। অবশেষে সোমবার কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করে।

বিধায়কের বিরুদ্ধে ধর্ষণ, তোলাবাজি-সহ একাধিক অভিযোগ রয়েছে। যেমন, গত পঞ্চায়েত নির্বাচনের সময় দলীয় টিকিট পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক মহিলাকে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়া, সাধারণ মানুষের থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ টাকা তোলা, ভোট পরবর্তী হিংসার অভিযোগ, বিরোধী দলের প্রার্থীদের ভয় দেখিয়ে মনোনয়নপত্র ফাইল করতে না দেওয়া, গুলি চালানো ও বোমাবাজির মতো অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

Loading...
Unable to load recommendations.
Follow Us