
কলকাতা: নিট প্রশ্ন ফাঁস নিয়ে উত্তাল গোটা দেশ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন। এই ঘটনায় তদন্ত ভার গিয়েছে সিবিআই (CBI)-এর হাতে। আর এবার ছাব্বিশের নিট (NEET) পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে চার্জশিট দিলো CBI। তেরো অভিযুক্তের নামে চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় এজেন্সি।
সিবিআই-এর প্রতারণা, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, প্রমাণ লোপাট, ষড়যন্ত্রের ধারায় চার্জশিট দিলো সিবিআই (CBI)। সংশ্লিষ্ট চার্জশিটে ৩৬০ জন সাক্ষীর নাম সহ ৪২২ নথির উল্লেখ। জানা যাচ্ছে, ডিজিটাল ফরেনসিক এক্সপার্ট রিপোর্ট, হ্যান্ড রাইটিং এক্সপোর্টার রিপোর্ট সহ চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় এজেন্সি। বর্তমানে পেপার লিক করার অভিযোগে ১৩ জন অভিযুক্তই জেল হেফাজতে রয়েছে। এবার সেই ধৃতদের জেলে হেফাজতে রেখেই বিচার প্রক্রিয়া শুরু করতে চাইল সিবিআই।
২০২৬ সালের ৩ মে নিট পরীক্ষার আয়োজন করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ২২ লক্ষেরও বেশি পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন পরীক্ষায়। পরীক্ষার কয়েক ঘণ্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্নফাঁসের অভিযোগ সামনে আসে। বহু ছাত্রছাত্রী, অভিভাবক এবং কোচিং সংস্থার দাবি ছিল, পরীক্ষার আগের রাতেই প্রশ্নপত্রের কিছু অংশ ফাঁস হয়ে গিয়েছিল।
প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে দিল্লিতে বিক্ষোভ শুরু হয়। এরপর ৩ মে-র নিট পরীক্ষা বাতিল করে NTA এবং পুনরায় পরীক্ষা নেওয়ার ঘোষণা করা হয়। ঘটনার তদন্তভার তুলে দেওয়া হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI-র হাতে।