Adani in West Bengal: বাংলায় বন্দর-রাস্তা তৈরি করার ‘প্ল্যান’! শুভেন্দুর সঙ্গে দেখা করলেন গৌতম আদানির ছেলে

Suvendu Adhikari meets Adani: এ রাজ্যে আদানির বৈঠক নতুন নয়। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন একাধিকবার তাঁর সঙ্গে বৈঠক করেছেন গৌতম আদানি। মেদিনীপুরের তাজপুরে গভীর সমুদ্রবন্দর নির্মাণ থেকে শুরু করে বিশ্বমানের ডেটা সেন্টার স্থাপন নিয়েও কথা হয় তাঁদের। তবে এবার শুভেন্দুর হাত ধরে রাজ্যে নতুন আশা রাজ্যের শিল্পমহলের।

Adani in West Bengal: বাংলায় বন্দর-রাস্তা তৈরি করার প্ল্যান! শুভেন্দুর সঙ্গে দেখা করলেন গৌতম আদানির ছেলে
শুভেন্দু অধিকারীImage Credit source: TV9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 04, 2026 | 10:00 AM

শ্রাবন্তী সাহা ও দীক্ষা ভুঁইয়া

কলকাতা: শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার এক মাসের মধ্যেই তাঁর সঙ্গে দেখা করলেন বিশিষ্ট শিল্পপতির ছেলে কর্ণ আদানি। আজ, বুধবার প্রায় ঘণ্টাখানেকের বৈঠক হয় শুভেন্দু ও কর্ণর। দুজনের সঙ্গে এদিন বেশ কয়েকটি বিষয়ে মুখ্যমন্ত্রী কথা হয়েছে বলে সূত্রের খবর। বিজেপি ক্ষমতায় আসার পর শুরু থেকেই শিল্প পুনর্গঠন ও কর্মসংস্থানে জোর দেওয়ার কথা বলেছে।

নবান্নে এদিন সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন করণ আদানি। বিকেলের পরে প্রায় ঘণ্টাখানেক ছিলেন আদানি গোষ্ঠীর কর্তা এই গৌতম পুত্র। সূত্রের খবর, বেশ কিছু নতুন পাওয়ার প্ল্যান্ট, লজিস্টিক হাব এবং পরিকাঠামো গড়ে তুলতে চায় আদানি গোষ্ঠী। তবে বুধবার প্রাথমিকভাবে কথা হলেও পরে আবার বৈঠক হবে আদানি গোষ্ঠীর সঙ্গে, এমনটাই সূত্রের খবর।

জানা যাচ্ছে, এ রাজ্যে বন্দর, ডেটা সেন্টার, বিদ্যুৎ ও রাস্তা বানাতে আগ্রহী আদানিরা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যে কর্মসংস্থান করাই রাজ্যের লক্ষ্য। লজিস্টিক হাব তৈরি নিয়েও আলোচনা হয়েছে।

তবে এ রাজ্যে আদানির বৈঠক নতুন নয়। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন একাধিকবার তাঁর সঙ্গে বৈঠক করেছেন গৌতম আদানি। মেদিনীপুরের তাজপুরে গভীর সমুদ্রবন্দর নির্মাণ থেকে শুরু করে বিশ্বমানের ডেটা সেন্টার স্থাপন নিয়েও কথা হয় তাঁদের। তবে এবার শুভেন্দুর হাত ধরে রাজ্যে নতুন আশা রাজ্যের শিল্পমহলের।

Follow Us