Suvendu Adhikari: মমতার ভাইয়ের আব্দার রেখে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে শুভেন্দু, পায়ে হাত বাবুনের

Suvendu Adhikari at Bhabanipur: মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিক দুটি বাড়ি পরেই বাবুন বন্দ্যোপাধ্যায়ের এই কালীপুজো চলছে। মমতার বাড়ির সামনে দিয়েই প্রবেশ করেন মুখ্যমন্ত্রী। তাঁকে পায়ে হাত দিয়ে প্রণাম করে স্বাগত জানান বাবুন। পাশে থাকার বার্তাও দেন তিনি।

Suvendu Adhikari: মমতার ভাইয়ের আব্দার রেখে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে শুভেন্দু, পায়ে হাত বাবুনের
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 10, 2026 | 8:05 PM

কলকাতা: মাসকয়েক আগে পটুয়াপাড়ার ওই গলির সামনে থাকত পুলিশ বাহিনী। সাধারণ মানুষকে তৎকালীন মুখ্যমন্ত্রীর বাড়ির গলিতে ঢুকতে বেশ বেগ পেতে হত। আজ তিনি মুখ্যমন্ত্রীও নেই, ভবানীপুরের বিধায়কও নন। মঙ্গলবার সেই গলি দিয়ে ঢুকেই সোজা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের কালীপুজোয় পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিক দুটি বাড়ি পরেই ‘কালীঘাট সেবক সঙ্ঘে’র এই কালীপুজো চলছে। মমতার বাড়ির সামনে দিয়েই প্রবেশ করেন মুখ্যমন্ত্রী। তাঁকে পায়ে হাত দিয়ে প্রণাম করে স্বাগত জানান বাবুন। পাশে থাকার বার্তাও দেন তিনি। রাজনৈতিকভাবে যে এই ছবি যথেষ্ট তাৎপর্যপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না।

‘দাদা তুমি এগিয়ে চল’

মঙ্গলবার সন্ধ্যা থেকে গলিতে অপেক্ষা করছিলেন বাবুন। শুভেন্দুর গাড়ি প্রবেশ করতেই এগিয়ে যান তিনি। গাড়ির দরজা খুলে মুখ্যমন্ত্রী নামতেই তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করেন বাবুন। তাঁকে মালা পরিয়ে স্বাগত জানান। ছিলেন বাবুনের পরিবারের বাকি সদস্যরাও। এরপর কালীমূর্তির সামনে গিয়ে আরতি করেন শুভেন্দু। পরে গলিতে অন্যান্য পুজোতেও যান তিনি।

 

Loading...
Unable to load recommendations.
Follow Us