Job Scam: বাবার কমপেশানেট চাকরি পেতে গিয়েছিলেন! পুরো প্রশাসনে তোলপাড় ফেলে দিলেন সেই ছেলে

Compassionate Job Bribe: র্মরত অবস্থায় বাবার মৃত্যুর পর সরকারি নিয়ম অনুযায়ী চাকরির জন্য আবেদন করেছিলেন নিহতের সন্তান। কিন্তু সেই চাকরি পাওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করতে গিয়ে তিনি চরম ঘুষচক্রের মুখোমুখি হন। অভিযোগ, তাঁর কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। নিরুপায় হয়ে তিনি বিষয়টি রাজ্য দুর্নীতি দমন শাখায় জানান।

Job Scam: বাবার কমপেশানেট চাকরি পেতে গিয়েছিলেন! পুরো প্রশাসনে তোলপাড় ফেলে দিলেন সেই ছেলে
প্রতীকী চিত্রImage Credit source: Meta AI

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 08, 2026 | 5:06 PM

কলকাতা: বাবা সরকারি চাকরি করতেন। চাকরি করা অবস্থাতেই মৃত্যু হয় তাঁর। আর সেই চাকরিই পেতে চান ছেলে। তার জন্যই ঘুষ। কর্মরত অবস্থায় পিতার কমপেশানেট চাকরি পাইয়ে দেওয়ার নামে মোটা অঙ্কের ঘুষ দাবি। রাজ্য দুর্নীতি দমন শাখার হাতে গ্রেফতার হলেন গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের এক আধিকারিক এবং তাঁর সঙ্গী এক মিডলম্যান। বিকাশ ভবন থেকেই ফাঁদ পেতে অভিযুক্তদের হাতেনাতে পাকড়াও করেন তদন্তকারীরা।

সূত্রের খবর, কর্মরত অবস্থায় বাবার মৃত্যুর পর সরকারি নিয়ম অনুযায়ী চাকরির জন্য আবেদন করেছিলেন নিহতের সন্তান। কিন্তু সেই চাকরি পাওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করতে গিয়ে তিনি চরম ঘুষচক্রের মুখোমুখি হন। অভিযোগ, তাঁর কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। নিরুপায় হয়ে তিনি বিষয়টি রাজ্য দুর্নীতি দমন শাখায় জানান। অভিযোগ পাওয়া মাত্রই অভিযোগকারীর সঙ্গে যোগসাজশে এনফোর্সমেন্ট অফিসারেরা এক বিশেষ পরিকল্পনা করেন।

প্রাথমিক চুক্তি অনুযায়ী, ঘুষের প্রথম কিস্তি হিসাবে অভিযুক্তদের আগেই আড়াই লক্ষ টাকা হস্তান্তর করা হয়েছিল। বাকি টাকা লেনদেনের সময় বিকাশ ভবনে অভিযান চালায় অ্যান্টি করাপশন ব্যুরো। ঘুষের দ্বিতীয় কিস্তির টাকা নেওয়ার সময়ই অভিযুক্ত সরকারি কর্মী ও মধ্যস্থতাকারীকে হাতেনাতে ধরে ফেলেন আধিকারিকরা।

গ্রেফতারের পর দু’জনকেই হেফাজতে নিয়ে এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছেন, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন শাখা। বিকাশ ভবনের মতো গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয় থেকে এমন গ্রেফতারির ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us