Ritabrata Banerjee Expelled: ‘দুই দল থেকে বহিষ্কার হওয়ার গৌরব অর্জন করলেন, যমের অরুচি’, ঋতব্রতকে কটাক্ষ শতরূপের

Shatarup Ghosh on Ritabrata: ঋতব্রতকে বহিষ্কারের প্রসঙ্গে শতরূপ ঘোষ বলেন,"বাংলার রাজনীতির প্রথম নায়ক, যিনি একটি জীবনে দুই দল থেকে বহিষ্কার হওয়ার গৌরব অর্জন করলেন। কতখানি যমের অরুচি হলে এমনটা হতে পারে। সিপিএমও তাঁকে তাড়িয়ে দিয়েছিল। তৃণমূলও তাঁকে তাড়িয়ে দিল।"

Ritabrata Banerjee Expelled: দুই দল থেকে বহিষ্কার হওয়ার গৌরব অর্জন করলেন, যমের অরুচি, ঋতব্রতকে কটাক্ষ শতরূপের
শতরূপ-ঋতব্রতImage Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Jun 01, 2026 | 5:06 PM

কলকাতা: বহিষ্কৃত। এই তকমাটা আগেও জুটেছিল। অভিযোগও ছিল এক। দলবিরোধী কাজ করেছিলেন। ৯ বছর আগে এই অভিযোগেই সিপিএম (CPIM) থেকে বহিষ্কার করা হয়েছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে (Ritabrata Banerjee)। আজ আবারও সেই একই কারণে তৃণমূলের ‘বহিষ্কৃত’ নেতা তিনি। নিজেরই দলের বিরুদ্ধে সই জালিয়াতির অভিযোগ তুলেছেন। তারপরই তৃণমূলের কড়া পদক্ষেপ। এবার এই ঘটনায় মুখ খুললেন সিপিএম নেতা শতরূপ ঘোষ (Shatarup Ghosh)। ঋতব্রত-কে ‘বেইমান’ বললেন তিনি। তাঁর কটাক্ষ, “বাংলার রাজনীতির প্রথম নায়ক, যিনি একটি জীবনে দুই দল থেকে বহিষ্কার হওয়ার গৌরব অর্জন করলেন।”একইসঙ্গে ঋতব্রতকে (Shatarup Ghosh slams Ritabrata) ‘যমের অরুচি’ বলেও কটাক্ষ করেছেন তিনি।

কী বললেন শতরূপ?

ঋতব্রতকে বহিষ্কারের প্রসঙ্গে শতরূপ ঘোষ বলেন,”বাংলার রাজনীতির প্রথম নায়ক, যিনি একটি জীবনে দুই দল থেকে বহিষ্কার হওয়ার গৌরব অর্জন করলেন। কতখানি যমের অরুচি হলে এমনটা হতে পারে। সিপিএমও তাঁকে তাড়িয়ে দিয়েছিল। তৃণমূলও তাঁকে তাড়িয়ে দিল।” একইসঙ্গে তাঁর দাবি ঋতব্রত বেইমানি করবে জানা কথাই ছিল। বলেন,”যে সিপিএম গোটা দেশের ছাত্র আন্দোলনের নেতা বানিয়েছিল ঋতব্রতকে, কম বয়সে সংসদে সাংসদ করে পাঠিয়েছিল, সেই সিপিএমের সঙ্গেই যদি গদ্দারি, বেইমানি করে থাকতে পারে, তাহলে তৃণমূলের সঙ্গেও বেইমানি করবে, তা জানা ছিল।”

শতরূপের দাবি, ঋতব্রতকে দলে নেওয়ার পর একদিন তৃণমূলকে এই পরিস্থিতির সম্মুখীন হতেই হতো। এই বিষয়ে সিপিএম নেতা বলেন,”ঋতব্রত যখন তৃণমূলে গিয়ে সিপিএমের দুর্নাম করত, তখন আনন্দ হয়েছিল মমতা, অভিষেকদের। মাথায় তুলে নেচেছিলেন। এবার আপনার ঘরে গিয়েও বেইমানি করেছে। এই ফল তৃণমূলকে ভুগতেই হতো।”

দিন কয়েক আগেই রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছিলেন, ভালো তৃণমূলকে দলে নেওয়ার কথা ভাবতে পারে বিজেপি। এই প্রসঙ্গ টেনেই শতরূপ ঘোষ বলেন, “গোটা তৃণমূল ভালো তৃণমূল হওয়ার পথে নেমেছে। কে কত আগে বিজেপির পায়ে পড়বে।…আমরা আগেও বলেছিলাম তৃণমূল দলটাই উঠে যাবে।” একইসঙ্গে বিজেপি বিরোধী লড়াইয়ে তৃণমূলের কর্মী-সমর্থক, ভোটারদের একসঙ্গে কাজ করার আহ্বান করেছেন।

Follow Us