Abhishek Banerjee: এবার শ্লীলতাহানির ধারা, থানায় অভিষেক, বাইরে বিক্ষোভ কর্মীদের

Abhishek Banerjee Appears at Police Station: ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে বেআইনি বিল বোর্ড খোলা নিয়ে গত  বৃহস্পতিবার তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। পুরসভা ও পুলিশ কর্মীদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হতে থাকে। তাতে মহিলা পুলিশ কর্মীরাও ছিল। জোর ধাক্কাধাক্কি হতে থাকে দুপক্ষের মধ্যে। বেশ কয়েকজন পড়েও যান। 

Abhishek Banerjee:  এবার শ্লীলতাহানির ধারা, থানায় অভিষেক, বাইরে বিক্ষোভ কর্মীদের
শেক্সপীয়র থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 01, 2026 | 2:09 PM

সুশোভন ভট্টাচার্য: দুপুর ১২টায় তলব করা হয়েছিল। এক ঘণ্টা পার হওয়ার পর, অর্থাৎ ডেডলাইন পেরিয়ে যাওয়ার পর শেক্সপীয়র সরণী থানায় হাজিরা দিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক যখন থানার ভিতর, বাইরে বিক্ষোভ দেখাচ্ছিলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। ক্যামাক স্ট্রিট কাণ্ডে থানায় হাজিরা দিয়েছেন তিনি। শ্লীলতাহানি, পুলিশকে হেনস্থা-সহ তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

অভিষেকের বিরুদ্ধে কী কী ধারা? 

১. মহিলা পুলিশ কর্মীর শ্লীলতাহানি
২. অশান্তি ছড়ানো
৩. সরকারি কর্মীকে বাধা
৪. বেআইনি সমাবেশ

অভিযুক্তের তালিকায় কে কে?

অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও পুলিশের অভিযুক্তের তালিকায় রয়েছেন ডেরেক ও’ব্রায়েন, বৈশ্বানর চট্টোপাধ্যায়।

প্রসঙ্গত, ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে বেআইনি বিল বোর্ড খোলা নিয়ে গত
বৃহস্পতিবার তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। পুরসভা ও পুলিশ কর্মীদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হতে থাকে। তাতে মহিলা পুলিশ কর্মীরাও ছিল। জোর ধাক্কাধাক্কি হতে থাকে দুপক্ষের মধ্যে। বেশ কয়েকজন পড়েও যান।

সূত্রের খবর,  এই মামলায় একেবারে গোঁড়া থেকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারীরা। তাঁরা জানতে চাইছেন, কবে থেকে ৯ নম্বর ক্যামাক স্ট্রিটে ঘর ভাড়া নিয়েছিলেন অভিষেক? তৃণমূল কংগ্রেসের নামে কবে থেকে ফ্লোর ভাড়া নেওয়া হয়েছে? বাড়ি মালিকের সঙ্গে চুক্তি কী কী হয়েছিল? কী কী শর্ত ছিল, সবই জানতে চাওয়া হয়েছে। বাড়ি মালিক অভিযোগ করছেন, জোরপূর্বক দখলে রেখেছিলেন অভিষেক। তার পাল্টা অভিষেকের কাছে কী নথি রয়েছে, তা জানতে চাইছেন তদন্তকারীরা।

Loading...
Unable to load recommendations.
Follow Us