Sharadwat Mukherjee: এই সময়ে স্কার্টেই বেশি ভয়! হাঁটু পর্যন্ত মোজা পরে পা ঢাকলেও চলবে না? কীভাবে স্কুলে যেতে হবে? ছাত্রী-অভিভাবক-শিক্ষকদের যা পরামর্শ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বতের

Dengue Prevention in Bengal Schools: রাজ্যের সমস্ত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী আবেদন জানান, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর—এই তিন মাস যেন ছাত্র-ছাত্রীদের ফুলহাতা পোশাক পরে স্কুলে আসার অনুমতি দেওয়া হয়। বিশেষ করে ছাত্রীদে ক্ষেত্রে স্কার্টের পরিবর্তে পা-ঢাকা সালোয়ার পরানোর ওপর জোর দিয়েছেন তিনি।

Sharadwat Mukherjee: এই সময়ে স্কার্টেই বেশি ভয়! হাঁটু পর্যন্ত মোজা পরে পা ঢাকলেও চলবে না? কীভাবে স্কুলে যেতে হবে? ছাত্রী-অভিভাবক-শিক্ষকদের যা পরামর্শ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বতের
স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 04, 2026 | 2:42 PM

কলকাতা:  রাজ্যে ডেঙ্গির প্রকোপ ক্রমশ বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে স্বাস্থ্যদপ্তর। বিশেষ করে শিশুরা আক্রান্ত হওয়ার ঘটনা বাড়তে থাকায় সংক্রমণ রুখতে এক অভিনব পদক্ষেপ নিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। আগামী তিন মাসের জন্য রাজ্যের সমস্ত স্কুলের পোশাক বিধিতে সাময়িক পরিবর্তন আনার আর্জি জানিয়েছেন তিনি।

রাজ্যের সমস্ত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী আবেদন জানান, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর—এই তিন মাস যেন ছাত্র-ছাত্রীদের ফুলহাতা পোশাক পরে স্কুলে আসার অনুমতি দেওয়া হয়। বিশেষ করে ছাত্রীদে ক্ষেত্রে স্কার্টের পরিবর্তে পা-ঢাকা সালোয়ার পরানোর ওপর জোর দিয়েছেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রীর কথায়, “ফুল হাতা ড্রেস করে দিন। আপনাদের হাত জোড় করে বলছি, দয়া করে মেয়েদের স্কার্ট পরিয়ে স্কুলে পাঠাবেন না। পা ঢাকা সালোয়ার পরতে দিন। হাঁটু অবধি মোজা পরালেও হবে না। ” তার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “বড় মোজা পরলেও সেটা চামড়ার সঙ্গে সেঁটে থাকবে। মোজা খুব পাতলা। তার ওপর দিয়েই মশা কামড়াতে পারে। মেয়েদের সালোয়ার পরতে দিন। আর ছেলেদের ফুল হাতা শার্ট ও প্যান্ট।” স্বাস্থ্যমন্ত্রী বলেন, “অনেককেই দেখি স্কার্ট পরে যাচ্ছে স্কুলে, মাঝেমধ্যে ইচ্ছা করে জিজ্ঞাসা করি, কোন স্কুল?” তিনি অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়েছেন, যাতে মেয়েদের সালোয়ার এবং ছেলেদের ফুলহাতা শার্ট ও ফুল প্যান্ট পরিয়ে যেন স্কুলে পাঠানো হয়।

স্কুল প্রাঙ্গণ থেকেই ডেঙ্গির প্রাদুর্ভাব রুখতে সরকারের এই হাতজোড় নিবেদন। সম্মিলিত সচেতনতা ও এই সামান্য পোশাক সচেতনতার মাধ্যমে মশার কামড় থেকে শিশুদের সুরক্ষিত রাখা এবং ডেঙ্গি সংক্রমণের গ্রাফ নামিয়ে আনা সম্ভব হবে বলেই আশাবাদী স্বাস্থ্যদফতর।

 

Loading...
Unable to load recommendations.
Follow Us