Dilip Ghosh : ‘বিজেপি কর্মীরা কাউকে ভরসা করে না’, কেন বললেন দিলীপ ?

Mar 15, 2026 | 11:41 PM

বলেন, "কেন্দ্রীয় বাহিনী তো পুলিশ পরিচালনা করছে। শুধু কেন্দ্রীয় বাহিনী দিলে হবে না। কেন্দ্রীয় বাহিনীকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। এর আগে জামুরিয়াতে আমাদের উপর হামলা হয়েছে...ওখানে আমরা দেখিনি কেন্দ্রীয় বাহিনীকে। কারণ বাহিনীকে পুলিশ ব্যবহার করছে।"

গিরিশ পার্কের ঘটনায় পুলিশ কমিশনারের কাছে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের। কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও কেন তাঁদের ডাকা হয়নি, সেই বিষয়ে প্রশ্ন তুলেছে নির্বাচন কমিশন। এই প্রসঙ্গে দিলীপ ঘোষের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না। তিনি বলেন, “কেন্দ্রীয় বাহিনী তো পুলিশ পরিচালনা করছে। শুধু কেন্দ্রীয় বাহিনী দিলে হবে না। কেন্দ্রীয় বাহিনীকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। এর আগে জামুরিয়াতে আমাদের উপর হামলা হয়েছে…ওখানে আমরা দেখিনি কেন্দ্রীয় বাহিনীকে। কারণ বাহিনীকে পুলিশ ব্যবহার করছে।” উল্লেখ্য, শনিবার মোদীর সভার আগেই উত্তপ্ত হয়ে ওঠে গিরিশপার্ক। তৃণমূল-বিজেপির সঙ্গে সংঘর্ষের জেরে বেশ কয়েকজন আহত হন। এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে আটজনকে।

Follow Us