CM Mamata Banerjee: ‘PUSH FROM BEHIND’ এর ব্যাখ্যা দিলেন SSKM এর ডিরেক্টর, মমতার চোট নিয়ে কী বলছেন তিনি?

CM Mamata Banerjee: রাত সাড়ে দশটার সময় এসএসকেএম-র ডাইরেক্টর অন ক্য়ামেরায় বলেছিলেন, WITHIN THE VICINITY OF HER HOME DUE TO SOME PUSH FROM BEHIND. অর্থাৎ পিছন থেকে ধাক্কা খেয়ে তিনি পড়ে যান। সে কারণেই কপালে চোট লাগে। কিন্তু, কীভাবে এই ধাক্কা লাগল সেই প্রশ্ন রয়ে গিয়েছিল।

| Edited By: জয়দীপ দাস

Mar 15, 2024 | 12:48 AM

কলকাতা: ‘PUSH FROM BEHIND’ এর ব্যাখ্যা দিলেন এসএসকেএম-এর ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়। ‘তাঁকে শারীরিক ভাবে কেউ পিছন থেকে ধাক্কা দেয়নি। বরং মনে হয়েছে পিছন থেকে কিছু একটা যেন ঠেলে দিল, যার ফলে হোঁচট খেয়ে পড়ে গিয়ে চোট পান’, টিভি-৯ বাংলাকে বললেন মণিময়। রাত সাড়ে দশটার সময় এসএসকেএম-র ডাইরেক্টর অন ক্য়ামেরায় বলেছিলেন, WITHIN THE VICINITY OF HER HOME DUE TO SOME PUSH FROM BEHIND. অর্থাৎ পিছন থেকে ধাক্কা খেয়ে তিনি পড়ে যান। সে কারণেই কপালে চোট লাগে। কিন্তু, কীভাবে এই ধাক্কা লাগল সেই প্রশ্ন রয়ে গিয়েছিল। মেডিক্যাল বুলেটিনে তাঁর এই মন্তব্যের পর তা নিয়ে বিস্তর জলঘোলা হতেও শুরু করে।

প্রসঙ্গত, এদিন সন্ধ্যায় মমতার আহত হওয়ার খবর প্রথম জানানো হয় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেল থেকে। তারপরই তা নিয়ে শোরগোল পড়ে যায় নানা মহলে। সাড়ে সাতটা নাগাদ মমতাকে দেখা যায় এসএসকেএম-এ। জোর তৎপরতা দেখা যায় চিকিৎসকদের মধ্যে। শুরু হয় চিকিৎসা। মোট তিনটে সেলাই পড়েছে বলে জানা যাচ্ছে। দু’টি সেলাই পড়েছে কপালে। একটি নাকে। ইতিমধ্য়েই তাঁর ইসিজি, সিটি স্ক্যান, ইকো হয়েছে। তাঁকে হাসপাতালেও থেকে যেতে বলেছিলেন চিকিৎসকেরা। কিন্তু, তিনি থাকতে চাননি বলে খবর। আপাতত বাড়িতেই চলবে বিশ্রাম। 

এদিকে মমতার দ্রুত আরোগ্য কামনায় ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুস্থতা কামনা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। খোঁজ নিয়েছেন উপরাষ্ট্রপতি তথা বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়। হাসপাতালে যান বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোস। আরোগ্য কামনা করেছেন বিরোধী নেতারাও। মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করতে দেখা গিয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, বাম নেতা সুজন চক্রবর্তীকে।

Follow Us