Dumdum School: ‘বুকের জামা ধরে টানছে… আমি তখন কাঁদছি’, খোদ প্রধান শিক্ষক গ্রেফতার পকসো আইনে

Dumdum School: শেষ পর্যন্ত আজ বৃহস্পতিবার অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করল দমদম থানার পুলিশ। এদিন তাঁকে ব্যারাকপুর আদালতে তোলা হয়।

Dumdum School: বুকের জামা ধরে টানছে... আমি তখন কাঁদছি, খোদ প্রধান শিক্ষক গ্রেফতার পকসো আইনে
দমদমের সেই স্কুলImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 06, 2025 | 5:46 PM

দমদম: স্কুল নাকি একজন পড়ুয়ার জন্য় দ্বিতীয় বাড়ি। বাবা-মায়ের পরই শিক্ষকের স্থান। সেই শিক্ষকের বিরুদ্ধেই উঠেছে ভয়াবহ অভিযোগ। পকসো আইনে অভিযুক্ত প্রধান শিক্ষককে বৃহস্পতিবার গ্রেফতার করা হল। দমদমের ওই স্কুলের এক ছাত্রী গত সোমবার প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন। তার পরিবার অভিযোগ দায়ের করে থানায়।

দমদমের একটি সরকারি স্কুলে অষ্টম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। ক্লাস চলাকালীন ওই ছাত্রীর ঘটনায় গত মঙ্গলবার শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অভিভাবক থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রীরা। এমনকী ভাঙচুরও চলে স্কুলের ক্লাসরুমে। যাবতীয় জিনিসপত্র তছনছ করে দেওয়া হয়।

এরপর দমদম থানায় অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়। শেষ পর্যন্ত আজ বৃহস্পতিবার অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করল দমদম থানার পুলিশ। এদিন তাঁকে ব্যারাকপুর আদালতে তোলা হয়। তাঁর বিরুদ্ধে পকসো আইনের ধারায় মামলার রুজু করা হয়েছে।

ওই স্কুলের পড়ুয়া ও অভিভাবকদের দাবি এই ঘটনা প্রথম নয়, এর আগেও এই কাণ্ড করেছেন ওই হেডমাস্টার। এক অভিভাবক বলছেন, অনেকদিন থেকেই এখানে মেয়েদের উপর অত্যাচার চলছে। বারবার বলেও কোনও কাজ হয়নি। ক্ষোভে ফুঁসছে নিগৃহীতা ছাত্রীও।

Follow Us