
কলকাতা: কেঁপে উঠল কলকাতার মাটি। মঙ্গলবার সন্ধ্যায় ভূমিকম্প অনুভূত হল কলকাতা শহরে। শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই কম্পন অনুভূত হয়েছে বলে খবর। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এই কম্পনের উৎস মায়ানমারে। বাংলাদেশ ও উত্তর-পূর্ব ভারতেও প্রবল কম্পন অনুভূত হয়েছে বলে জানা যাচ্ছে।
জানা গিয়েছে, ভূমিকম্পের উৎস মায়ানমারে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৬.০। কলকাতা থেকে উৎসস্থলের দূরত্ব বেশি হলেও কলকাতায় যথেষ্ট কম্পন অনুভূত হয়েছে।
তথ্য বলছে, মায়ানমারের আকিয়াব থেকে ৭০ মাইল পূর্ব দিকে এই ভূমিকম্পের উৎসস্থল। উৎসের গভীরতা ১০ কিলোমিটার। বিগত ৭১ ঘণ্টার মধ্যে এই নিয়ে তৃতীয়বার ভূমিকম্প অনুভূত হল মায়ানমারে।
গত বছরের নভেম্বর মাসেই ঠিক এভাবে কেঁপে উঠেছিল কলকাতা। ইউরোপিয়ান মেডিটেরানিয়ান সিসমোলজিকাল সেন্টারের দেওয়া তথ্যে জানা গিয়েছিল, সেবার ভূমিকম্পের উৎসস্থল ছিল বাংলাদেশের ঢাকা থেকে ২৮ কিলোমিটার উত্তর-পূর্বে ঘোড়াশালের কাছে। আর এবার সেই উৎসস্থল মায়ানমারে।
এখনও পর্যন্ত মায়ানমারের এই ভূমিকম্পে হতাহতের কোনও খবর নেই। গত সোমবারই ৪.৬ মাত্রার কম্পন অনুভূত হয় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। সেই কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার নীচে। ১০ থেকে ১৫ সেকেন্ড পর্যন্ত স্থায়ী হয় সেই কম্পন।
এখনও পর্যন্ত মায়ানমারের এই ভূমিকম্পে হতাহতের কোনও খবর নেই। গত সোমবারই ৪.৬ মাত্রার কম্পন অনুভূত হয় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। সেই কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার নীচে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৬। কলকাতা ভূমিকম্পপ্রবণ না হলেও আশপাশের কম্পনে মাঝেমধ্যেই কেঁপে ওঠে কলকাতা সহ এরাজ্যের জেলাগুলি।