Train Route Change: বদলে গেল রুট, শতাব্দী-দার্জিলিং মেল-সহ ১৪টি ট্রেন নিয়ে বড় আপডেট রেলের

North Bengal-Bound Trains Diverted: পূর্ব রেল জানিয়েছে, উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন নলহাটি–আজিমগঞ্জ–নিউ ফরাক্কা, তিলডাঙা–বল্লালপুর–নিউ ফরাক্কা এবং ব্যান্ডেল–কাটোয়া–আজিমগঞ্জ হয়ে ঘুরিয়ে চালানো হবে। ১৩০১১ হাওড়া-মালদহ টাউন ইন্টারসিটি এক্সপ্রেস, ১২০৪১ হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস-সহ একাধিক ট্রেন ঘুরপথে চালানো হবে।

Train Route Change: বদলে গেল রুট, শতাব্দী-দার্জিলিং মেল-সহ ১৪টি ট্রেন নিয়ে বড় আপডেট রেলের
ফাইল ছবিImage Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Sep 06, 2026 | 11:37 AM

কলকাতা: ফরাক্কায় (Farakka) ট্রেন চলাচল নিয়ে সিদ্ধান্ত বদল করেছে রেল। শনিবারই ফরাক্কায় রেললাইন মেরামতের কাজ সম্পন্ন হয়েছে। সফলভাবে ট্রায়াল রানও হয়ে গিয়েছে। কিন্তু, এখনই ঝুঁকি নিতে নারাজ রেল কর্তৃপক্ষ। আজ আপ লাইনে ট্রেন চলবে না। শিডিউল অনুযায়ী, রবিবার ফরাক্কার উপর দিয়ে শতাব্দী এক্সপ্রেস যাওয়ার কথা ছিল। কিন্তু, সেই রুট বদলানো হয়েছে। এদিকে, অপারেশনাল কারণে উত্তরবঙ্গগামী একাধিক ট্রেনের রুট বদল করা হয়েছে। কোন কোন ট্রেনের রুট (Train Route Change) বদল হয়েছে দেখে নিন

পূর্ব রেল জানিয়েছে, উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন নলহাটি–আজিমগঞ্জ–নিউ ফরাক্কা, তিলডাঙা–বল্লালপুর–নিউ ফরাক্কা এবং ব্যান্ডেল–কাটোয়া–আজিমগঞ্জ হয়ে ঘুরিয়ে চালানো হবে।

নলহাটি-আজিমগঞ্জ-নিউ ফরাক্কা হয়ে ঘুরবে যে ট্রেনগুলি

২২৫০৩ কন্যাকুমারী-ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস

১৩০১১ হাওড়া-মালদহ টাউন ইন্টারসিটি এক্সপ্রেস

০৭০৪৭ সেকেন্দ্রাবাদ-নাহারলাগুন এক্সপ্রেস

১২৫০৩ এসএমভিবি বেঙ্গালুরু-আগরতলা হামসফর এক্সপ্রেস

১৩১৪৭ শিয়ালদহ-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস

তিলডাঙা-বল্লালপুর-নিউ ফরাক্কা হয়ে ঘুরবে যে ট্রেনগুলি

১৫৬৫৭ দিল্লি-কামাখ্যা ব্রহ্মপুত্র মেল

১৩৪১০ কিউল-মালদহ টাউন ইন্টারসিটি এক্সপ্রেস

১৫৬৪৭ লোকমান্য তিলক টার্মিনাস-গুয়াহাটি এক্সপ্রেস

১২৩৪৫ হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস

১২০৪১ হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস

ব্যান্ডেল-কাটোয়া-আজিমগঞ্জ হয়ে ঘুরবে যে ট্রেনগুলি

১৩১৪৯ শিয়ালদহ-আলিপুরদুয়ার জংশন কাঞ্চনকন্যা এক্সপ্রেস

১৩১৫৩ শিয়ালদহ-মালদহ টাউন গৌড় এক্সপ্রেস

১২৩৪৩ শিয়ালদহ-হলদিবাড়ি দার্জিলিং মেল

১২৩৭৭ শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস

Loading...
Unable to load recommendations.
Follow Us