Soham Chakraborty: ‘অ্যারেস্ট অভিযানের’ আবহে FIR এবার সোহমের বিরুদ্ধে, প্রতারণার অঙ্ক কত জানেন?

Soham Chakraborty Fraud Case: এই প্রথম নয়। এর আগেও অভিযোগ দায়ের হয়েছে সোহমের বিরুদ্ধে। কয়েকদিন আগে বালুরঘাট থানায় সোহমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন বালুরঘাট শহরের মঙ্গলপুর এলাকার বাসিন্দা ও চলচ্চিত্র প্রযোজক তরুণ দাস। তাঁর অভিযোগ, একটি ছবিতে মূল চরিত্রে অভিনয়ের জন্য অগ্রিম ১৫ লক্ষ টাকা নেওয়ার পরেও শ্যুটিংয়ে আসেননি অভিনেতা। টাকা ফেরত চাইলে সোহম তাঁকে হুমকি দেয় বলে অভিযোগ প্রযোজকের।

Soham Chakraborty: অ্যারেস্ট অভিযানের আবহে FIR এবার সোহমের বিরুদ্ধে, প্রতারণার অঙ্ক কত জানেন?
সোহম চক্রবর্তীImage Credit source: Social Media

| Edited By: সঞ্জয় পাইকার

Jun 05, 2026 | 2:42 PM

কলকাতা: আরও বিপাকে পড়লেন অভিনেতা তথা প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তী। এবার তাঁর বিরুদ্ধে ১ কোটি ৫ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ দায়ের হল চারু মার্কেট থানায়। সিনেমা তৈরির জন্য টাকা নিয়ে অভিনেতা সোহম কাজ করেননি বলে অভিযোগ। প্রাক্তন এই তৃণমূল বিধায়কের বিরুদ্ধে প্রতারণা-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে বলে জানা গিয়েছে।

কৌশিক কর্মকার নামে এক ব্যক্তি সোহমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তিনি সোহম ও তাঁর সংস্থার বিরুদ্ধে অভিযোগপত্রে জানিয়েছেন, ২০২২ সালের মাঝামাঝি সোহমের সংস্থা তাঁদের সংস্থার সঙ্গে যোগাযোগ করে। এবং তাঁদের জানানো হয়, সোহম ও তাঁর সংস্থা সিনেমা ও ওয়েব সিরিজের প্রোডাকশনের সঙ্গে যুক্ত। এবং সোহম নিজে একজন খ্যাতনামা অভিনেতা। সোহমের সংস্থা ‘লাল সুটকেসটা দেখেছেন’ বলে একটি সিনেমা কিংবা ওয়েব সিরিজ করছে।

অভিযোগপত্রে কৌশিক জানিয়েছেন, সোহম তাঁদের সংস্থাকে জানান, পর্যাপ্ত মূলধন না থাকায় সেই সিনেমা কিংবা ওয়েব সিরিজটি শেষ করা যাচ্ছে না। ওই প্রোজেক্টটি শেষ করতে ৮০ লক্ষ টাকা বিনিয়োগ করতে অনুরোধ করেন সোহম। কিন্তু, এত টাকা বিনিয়োগ করতে চাননি কৌশিকের সংস্থা। তখন সোহম নিজে তাঁদের অফিসে আসেন। এবং বিনিয়োগের অনুরোধ করেন। তারপরই কৌশিকের সংস্থা ওই প্রোজেক্টে ৮০ লক্ষ টাকা বিনিয়োগ করেন।

৮০ লক্ষ টাকা দেওয়ার পরও সোহমের সংস্থা ওই প্রোজেক্ট শেষ করেননি বলে অভিযোগ। তারপর সেই প্রোজেক্ট শেষ করতে আরও টাকা চায়। সেইমতো তাঁর সংস্থা আরও ২৫ লক্ষ টাকা দেয় বলে অভিযোগপত্রে জানান কৌশিক। সবিমিলিয়ে ১ কোটি ৫ লক্ষ টাকা প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ।

এই প্রথম নয়। এর আগেও অভিযোগ দায়ের হয়েছে সোহমের বিরুদ্ধে। কয়েকদিন আগে বালুরঘাট থানায় সোহমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন বালুরঘাট শহরের মঙ্গলপুর এলাকার বাসিন্দা ও চলচ্চিত্র প্রযোজক তরুণ দাস। তাঁর অভিযোগ, একটি ছবিতে মূল চরিত্রে অভিনয়ের জন্য অগ্রিম ১৫ লক্ষ টাকা নেওয়ার পরেও শ্যুটিংয়ে আসেননি অভিনেতা। টাকা ফেরত চাইলে সোহম তাঁকে হুমকি দেয় বলে অভিযোগ প্রযোজকের। যদিও সমস্ত কিছু অস্বীকার করে পাল্টা প্রোযোজকের বিরুদ্ধেই পাল্টা হুমকি দেওয়ার অভিযোগ করেন সোহম।

Follow Us