
কলকাতা: কয়লা পাচার মামলায় ইডির জালে প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল। চিন্ময় মণ্ডল ও কিরণ খাঁর সঙ্গে যোগসাজশ, অসহযোগিতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁকে। বৃহস্পতিবার বিকালের পর থেকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। তদন্তে অসহযোগিতার অভিযোগে মনোরঞ্জনকে গ্রেফতার করা হয়েছে বলে ইডি সূত্রে দাবি। মনোরঞ্জনকে জেরায় উঠে এসেছে চাঞ্চল্যকর দাবি। কয়লা পাচারে সিন্ডিকেট চালাতেন মনোরঞ্জন। গুন্ডা ট্যাক্সের ভাগ পেয়েছেন।
জেরায় তদন্তকারীরা জানতে পেরেছেন, কয়লা পাচারে সাহায্য করেছেন। পাচারকারীদের অর্থের বিনিময়ে কয়লা পাচারে সাহায্য করেছেন। বেসরকারি ব্যাঙ্কের অ্যাকাউন্টে ৫০ লক্ষ, ২৫ লক্ষ টাকা জমা পড়েছে। ইডির দাবি, মনোরঞ্জন কয়লা পাচার দুর্নীতি থেকে ক্ষমতার অপব্যবহার করে প্রায় ৭ কোটি পকেটে পুরেছেন।
ইডি তদন্তে এটা জানতে পেরেছেন, ১ কোটি ৩৫ লক্ষ টাকা দিল্লিতে হাওয়ালার মাধ্যমে পাঠাতে বলা হয়েছিল মনোরঞ্জনকে। অর্থাৎ উনি হাওয়ালা কারবারে সঙ্গেও পরোক্ষভাবে যুক্ত বলে ইডি-র দাবি। মনোরঞ্জন নাকি চিন্ময় মন্ডলের থেকে সরকারি টেন্ডারের ১৫ শতাংশ শেয়ার চেয়েছেন। নিজের স্ত্রীর অ্যাকাউন্টে টাকা জমা দিতে বলা হয়। ফ্ল্যাট বুক করতে বলা হয়। জেরায় এমনটাই জানতে পেরেছেন তদন্তকারীরা।
হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে অনেক কয়লা পাচারকারীর সঙ্গে যোগাযোগ মিলেছে।১০ দিনের জন্য হেফাজতে চাইছি। অনেকবার সমন করার পরেও হাজিরা দেননি।
কয়লা পাচার নির্বিঘ্নে করার জন্য প্রটেকশন মানি নিয়েছেন।
মনোরঞ্জন আইনজীবী দাবি করেছেন, “জামিনের আবেদন করা হয়েছে। জামিন অনুমোদন না হলে জেলে প্রথম শ্রেণির বন্দির মর্যাদা দেওয়া হোক। সরকারি পদের অপব্যবহার করেননি।”