Golf Green: কয়েক ঘণ্টাতেই তদন্তকারীরা জানতে পারলেন যুবতীর পরিচয়, গল্ফ গ্রিনে কাটা মুণ্ড উদ্ধারে চাঞ্চল্যকর মোড়

Golf Green: প্রাথমিক ভাবে যুবতীর পরিচয় জানতে পেরেছে পুলিশ। তদন্তের স্বার্থে তা প্রকাশ্যে আনেননি আধিকারিকরা। লালবাজার সূত্রে খবর, ইতিমধ্যে তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল গড়েছে কলকাতা পুলিশ।

Golf Green: কয়েক ঘণ্টাতেই তদন্তকারীরা জানতে পারলেন যুবতীর পরিচয়, গল্ফ গ্রিনে কাটা মুণ্ড উদ্ধারে চাঞ্চল্যকর মোড়
এই আবর্জনার স্তূপেই ছিল ওইই কাটা মাথাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 13, 2024 | 10:58 PM

কলকাতা:  গল্ফগ্রিনে কাটা মুণ্ড উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। যুবতীর পরিচয় ইতিমধ্যেই জানতে পেরেছেন তদন্তকারীরা। সূত্রের খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়। এরপর মৃত‍্যু নিশ্চিত করতে শ্বাসরোধ করে খুন করা হয়। মৃত্যুর পর প্রমাণ লোপাট করতেই গলা থেকে মুণ্ড কেটে নেওয়া হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে পাওয়ার পর তেমনটাই জানতে পেরেছেন তদন্তকারীরা।

প্রাথমিক ভাবে যুবতীর পরিচয় জানতে পেরেছে পুলিশ। তদন্তের স্বার্থে তা প্রকাশ্যে আনেননি আধিকারিকরা। লালবাজার সূত্রে খবর, ইতিমধ্যে তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল গড়েছে কলকাতা পুলিশ।

শুক্রবার সকালে দক্ষিণ কলকাতার গল্ফগ্রিনে  ভ্যাটে কাটা মুণ্ড উদ্ধার হয়। শিহরিত হয়ে ওঠে গোটা বাংলা। একটি বহুতলের পিছনের ভ্যাট থেকে উদ্ধার হয়। ঘটনার নৃশংসতায় চমকে ওঠেন স্থানীয় বাসিন্দারা।  সাদা প্যাকেটে মোড়ানো ছিল ওই কাটা মাথা। কে বা কারা জনবহুল ওই এলাকায় কাটা মুণ্ড ফেলে গেল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Follow Us