Yatri Sathi Shuttle Service: যাতায়াতে আরও সুবিধা, মাত্র ৩৯ টাকাতেই শাটল পরিষেবা চালু করছে যাত্রী সাথী

Shuttle Service for Women: মহিলাদের যাতায়াত আরও সাশ্রয়ী ও সহজ করতে বড় উদ্যোগ নিতে চলেছে যাত্রী সাথী। এবার মাত্র ৩৯ টাকায় মহিলাদের জন্য বিশেষ শাটল পরিষেবা চালুর পরিকল্পনা করা হয়েছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে এই পরিষেবা চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

Yatri Sathi Shuttle Service: যাতায়াতে আরও সুবিধা, মাত্র ৩৯ টাকাতেই শাটল পরিষেবা চালু করছে যাত্রী সাথী
মহিলাদের জন্য বিশেষ শাটল পরিষেবা।Image Credit source: Chatgpt

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 09, 2026 | 11:00 AM

কলকাতা: রাতে অফিস থেকে বেরতে দেরি হয়ে গিয়েছে? কিংবা ভোরবেলায় বেরতে হবে? বাস-ট্রেন কী পাবেন, বুঝতে পারছেন না? চিন্তা নেই, রয়েছে তো যাত্রী সাথী। ক্যাব বুক করে অনেক টাকাও খরচ করতে হবে না আর। মাত্র ৩৯ টাকাতেই পৌঁছে যেতে পারবেন বাড়ির কাছে। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, কলকাতা ও সংলগ্ন এলাকায় চালু হচ্ছে যাত্রী সাথীর শাটল পরিষেবা।

পূর্ববর্তী সরকারের তত্ত্বাবধানে চালু হয়েছিল এই অ্যাপ ক্যাব সার্ভিস। ওলা-উবারকে টক্কর দেয় এই অ্যাপ ক্যাব। এবার যাত্রী সাথী নিল নতুন উদ্যোগ। মহিলাদের জন্য চালু হচ্ছে শাটল পরিষেবা। ভাড়া শুরু মাত্র ৩৯ টাকা থেকে।

মহিলাদের যাতায়াত আরও সাশ্রয়ী ও সহজ করতে বড় উদ্যোগ নিতে চলেছে যাত্রী সাথী। এবার মাত্র ৩৯ টাকায় মহিলাদের জন্য বিশেষ শাটল পরিষেবা চালুর পরিকল্পনা করা হয়েছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে এই পরিষেবা চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

দৈনন্দিন যাতায়াতে মহিলাদের বাড়তি সুবিধা দেওয়া এবং গণপরিবহণে তাঁদের নির্ভরতা আরও বাড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। বিশেষ করে কর্মজীবী মহিলা ও পড়ুয়াদের কথা মাথায় রেখেই কম খরচে শাটল পরিষেবা চালুর পরিকল্পনা করা হয়েছে বলে জানা যাচ্ছে।

প্রাথমিকভাবে নির্দিষ্ট কয়েকটি রুটে পরিষেবা চালু হতে পারে। যাত্রীদের চাহিদা এবং পরিষেবার সাফল্য পর্যালোচনা করে পরবর্তী সময়ে আরও রুটে শাটল বাড়ানোর পরিকল্পনাও থাকতে পারে। এর সবথেকে বড় বিশেষত্ব হল, ১০০-১৫০ টাকা খরচ হবে না। মাত্র ৩৯ টাকা থেকেই শাটল পাওয়া যাবে।

স্বল্প মূল্যে এই পরিষেবা চালু হলে মহিলাদের দৈনিক যাতায়াতের খরচ অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে নির্দিষ্ট রুটে শাটল পরিষেবা চালু হওয়ায় যাতায়াত আরও সংগঠিত ও সুবিধাজনক হবে। ‘যাত্রী সাথী’র এই উদ্যোগ বাস্তবায়িত হলে শহরের মহিলা যাত্রীদের জন্য সাশ্রয়ী পরিবহণের ক্ষেত্রে এটি নতুন সংযোজন হতে চলেছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us