
২০১৪ সালে একদল স্কুলপড়ুয়ার হাত ধরে শুরু হয়েছিল স্বেচ্ছাসেবী সংস্থা হেল্পিং হ্যান্ড (Helping Hand)-এর। একটি প্রতিবাদ আন্দোলন থেকে শুরু হওয়া সেই উদ্যোগ সময়ের সঙ্গে পাল্টে রূপান্তরিত হয়েছে একটি সংগঠনে, যাঁদের মূল উদ্দেশ্য সামাজিক পরিবর্তন করা ও সমাজের উন্নয়ন করা। (Pic - TV9 Bangla)

বর্তমানে কলকাতা, কোন্নগর ও ঝাড়খালিতে তিনটি আলাদা আলাদা প্রজেক্টে কাজ করছে হেল্পিং হ্যান্ড। শিক্ষা, কার্য দক্ষতা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছে এই সংস্থাটি। এর ফলে বহু মানুষ সাহায্যও পাচ্ছেন। (Pic - TV9 Bangla)

হেল্পিং হ্যান্ডের অন্যতম প্রধান ফান্ডরেইজিং অনুষ্ঠান হল Numaish । সংস্থার কাছে এটি স্রেফ অর্থ সংগ্রহের অনুষ্ঠান নয়, বরং তাদের দীর্ঘ পথচলার এক গুরুত্বপূর্ণ সঙ্গী। Numaish থেকে পাওয়া অর্থ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হয়। (Pic - TV9 Bangla)

গত বছরও এই অনুষ্ঠান থেকে প্রাপ্ত অর্থ সামাজিক উন্নয়নে ব্যবহার করা হয়েছিল। দুর্গাপুজোর সময় শিশুদের মধ্যে ১৫০টি নতুন পোষাক বিতরণ করেছিল হেল্পিং হ্যান্ড। যেখানে মানুষের দরকার, সেখানেই সাহায্যের হাত বাড়ায় হেল্পিং হ্যান্ড। (Pic - TV9 Bangla)

এবার আবার আয়োজন করা হচ্ছে Numaish ২০২৬। এবারের থিম 'Together Towards Tomorrow'। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য, একসঙ্গে আগামীর দিকে পথ চলা। শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে এই বছর। (Pic - TV9 Bangla)

দুই দিনের এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে মেনকা সিনেমার কাছে, গ্যালারি গোল্ডে। আগামী ১৯ ও ২০ সেপ্টেম্বর হবে এই প্রদর্শনী। এখানে পাওয়া যাবে নানা ধরণের খাবার, গয়না, পোশাক ও থাকবে নানা রকম অ্যাক্সেসরিজের স্টল। (Pic - TV9 Bangla)

তবে শুধুই বিনোদন নয়, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতেও এই অনুষ্ঠানের বিশেষ ভূমিকা আছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করা হবে এমন ব্যক্তিত্বদের, যাঁরা সমাজে নানাভাবে ইতিবাচক পরিবর্তন আনতে বদ্ধপরিকর। (Pic - TV9 Bangla)

হেল্পিং হ্যান্ডের তরফে সাধারণ মানুষকে Numaish 2026 এ আসার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। তারা আশা করছে, এবারেও এই অনুষ্ঠান মানুষের ভালবাসা ও সহযোগিতা পাবে এবং তাদের অনুষ্ঠান যাতে সফল হয়, সেই উদ্দেশ্যে সাধারণ মানুষের সমর্থন পাবে। Numaish 2026-এর মাধ্যমে আরও একবার সমাজের জন্য উন্নয়নমূলক কিছু করার এবং আগামী দিনের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার বার্তা দিতে চাইছে হেল্পিং হ্যান্ড। (Pic - TV9 Bangla)