Annapurna Yojana: কোন পোর্টালে, কীভাবে ফের আবেদন করবেন অন্নপূর্ণা যোজনায়? জেনে নিন

Annapurna Yojana Portal: অন্নপূর্ণা যোজনায় আবেদনের জন্য বা স্ট্যাটাস দেখার জন্য এতদিন সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে আবেদন করা হত। কিন্তু, ৩১ জুলাইয়ের পর থেকে বন্ধ রয়েছে পোর্টালটি। কোনও স্ট্যাটাস দেখা যাচ্ছে না। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দফতরের সচিব মৌমিতা গোদারা বসু জানিয়েছেন, ভেরিফিশনের জন্য কাজ চলছে পোর্টালে। তাই বন্ধ রাখা হয়েছে। ১৯ অগস্ট থেকে পোর্টাল খুলে দেওয়া হবে।

Annapurna Yojana: কোন পোর্টালে, কীভাবে ফের আবেদন করবেন অন্নপূর্ণা যোজনায়? জেনে নিন
অন্নপূর্ণা যোজনাImage Credit source: Gemini Ai

Aug 18, 2026 | 10:09 AM

কলকাতা: ১৭ অগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) তৃতীয় কিস্তির টাকা ঢোকা শুরু হয়েছে মহিলাদের অ্যাকাউন্টে। আগামী দুই-তিন ধরে এই প্রক্রিয়া চলবে। একইসঙ্গে রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, ১০ জুলাই পর্যন্ত ভেরিফিকেশনের পর যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁরা ফের আবেদন করতে পারবেন। কিন্তু কোথায় আবেদন করবেন? কবে থেকে আবেদন করতে পারবেন? আর কীভাবে বুঝবেন আপনার নাম বাদ গিয়েছে? জেনে নিন বিস্তারিত।

অন্নপূর্ণা যোজনায় (Annapurna Yojana Application) আবেদনের জন্য বা স্ট্যাটাস দেখার জন্য এতদিন সোশ্যাল রেজিস্ট্রি (Social Registry) পোর্টালে আবেদন করা হত। কিন্তু, ৩১ জুলাইয়ের পর থেকে বন্ধ রয়েছে পোর্টালটি। কোনও স্ট্যাটাস দেখা যাচ্ছে না। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দফতরের সচিব মৌমিতা গোদারা বসু জানিয়েছেন, ভেরিফিশনের জন্য কাজ চলছে পোর্টালে। তাই বন্ধ রাখা হয়েছে। ১৯ অগস্ট থেকে পোর্টাল খুলে দেওয়া হবে।

কোথায় আবেদন?

সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালেই ফের আবেদন করতে পারবেন। আর আবেদন শুরু হবে ১৯ অগস্ট থেকেই। অর্থাৎ পোর্টাল চালুর পরই সুযোগ মিলবে। তবে, নতুন কোনও আবেদনকারীদের জন্য নয়, মূলত যাঁদের নাম বাদ গেল, তাঁরাই আবার সুযোগ পাবেন।

কীভাবে বুঝবেন আপনার নাম বাদ গিয়েছে?

সরকারের তরফে বারবার জানানো হয়েছে, বাদ কাউকেই দেওয়া হচ্ছে না। যাঁরা ১৭ অগস্ট টাকা পেলেন না, তাঁদের আবার ভেরিফিকেশন করা হবে। তার জন্য ক্লেম বা অবজেকশন করতে হবে ওই আবেদনকারীকে। কীভাবে বুঝবেন নাম বাদ গিয়েছে? ১৯ অগস্ট পোর্টালে একটা তালিকা দিয়ে দেওয়া হবে। ভেরিফিকশনে যাঁরা টাকা পেলেন না, তাঁদের নাম, সঙ্গে কারণও জানিয়ে দেওয়া হবে।

কীভাবে আবেদন করবেন?

  • ২০ অগস্টের মধ্যে টাকা না ঢুকলে আবেদনকারীকে সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে যেতে হবে।
  • তারপর সেখানে কী কারণে নাম বাদ গিয়েছে, তা দেখতে হবে। কোনও ক্ষেত্রে কারণ হিসেবে দেখা যাবে আইটি পেউড (করদাতা), কোনও ক্ষেত্রে ১০ হাজারের বেশি আয় থাকলে, আবার লেখা থাকতে পারে নট ফাউন্ড (ভেরিফিকশনের জন্য যাঁদের বাড়ি গিয়ে পাওয়া যায়নি)।
  • কারণ দেখে সঠিক তথ্য দিয়ে ক্লেইমস ও অবজেকশন করা যাবে।
  • আবেদনের পর পুনরায় তাঁদের ভেরিফিকেশন হবে।
  • ভেরিফিকেশনের পর যদি মনে হয় আবেদনকারী যোগ্য, তাহলে তাঁদের অ্যাকাউন্টেও অন্নপূর্ণার টাকা ঢুকবে।
Loading...
Unable to load recommendations.
Follow Us