Sandipan Saha wife assets: কোটিপতি সন্দীপনের স্ত্রী কতটা ‘কোটিপত্নী’ জানেন!

Shreya Chowdhury assets and income details: হলফনামায় নিজের পেশা ব্যবসা বলে জানিয়েছেন সন্দীপন। আর তাঁর স্ত্রী প্রাইভেট সেক্টরে কর্মরত। তাঁরও ব্যবসা রয়েছে। সন্দীপনের আয়ের উৎস ব্যবসা ও ব্যাঙ্ক থেকে পাওয়া সুদ। সেখানে শ্রেয়া চৌধুরীর আয়ের উৎস বেতন, ব্যবসা ও ব্যাঙ্ক থেকে পাওয়া সুদ।

Sandipan Saha wife assets: কোটিপতি সন্দীপনের স্ত্রী কতটা কোটিপত্নী জানেন!
স্ত্রীর স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিয়ে হলফনামায় কী জানিয়েছেন সন্দীপন সাহা?Image Credit source: TV9 Bangla

Jun 08, 2026 | 8:36 PM

কলকাতা: গত কয়েকদিনে খবরের শিরোনামে তিনি। বাবার ছেড়ে দেওয়া আসনে জিতে প্রথমবার বিধায়ক হয়েছেন। বিধায়ক হওয়ার কয়েকদিনের মধ্যে তৃণমূল তাঁকে বহিষ্কার করেছে। সেই সন্দীপন সাহার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও উঠেছে। হলফনামায় নিজের স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ জানিয়েছেন সন্দীপন। তাঁর স্ত্রীর স্থাবর ও অস্থাবর সম্পত্তি কত, সেকথাও জানিয়েছেন। জেনে নেওয়া যাক, সন্দীপনের স্ত্রী শ্রেয়া চৌধুরীর সম্পত্তির পরিমাণ।

সন্দীপনের স্ত্রীর স্থাবর ও অস্থাবর সম্পত্তি কত?

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এন্টালি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন সন্দীপন। ২০১১ সাল থেকে এই কেন্দ্রের বিধায়ক ছিলেন তাঁর বাবা স্বর্ণকমল সাহা। হলফনামায় সন্দীপন নিজের পাশাপাশি স্ত্রী শ্রেয়ার গত পাঁচ অর্থবর্ষের আয়ের কথা জানিয়েছেন।

হলফনামায় সন্দীপন জানিয়েছেন, ২০২০-২১ অর্থবর্ষে তাঁর স্ত্রী আয় ছিল ২২ লক্ষ ৩৬ হাজার ৯৫০ টাকা। ২০২১-২২ অর্থবর্ষে শ্রেয়া চৌধুরীর আয় ছিল ২৫ লক্ষ ৮২ হাজার ১৪০ টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে সন্দীপনের স্ত্রীর আয় কয়েকগুণ বাড়ে। ওই অর্থবর্ষে শ্রেয়ার আয় ছিল ১ কোটি ২৩ লক্ষ ৯৫ হাজার ৬৭০ টাকা। ২০২৩-২৪ অর্থবর্ষে সেই আয় কমে হয় ৪৩ লক্ষ ৯ হাজার ৩৬০ টাকা। আর ২০২৪-২৫ অর্থবর্ষে শ্রেয়ার আয় ছিল ৪৫ লক্ষ ১৪ হাজার ১৬০ টাকা।

সন্দীপনের স্ত্রীর অস্থাবর সম্পত্তি-

হলফনামায় সন্দীপন জানিয়েছেন, তাঁর স্ত্রীর একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। তার কোনওটায় রয়েছে ৯ লক্ষ ৫৪ হাজার ৮৩৫ টাকা। কোনও অ্যাকাউন্টে রয়েছে ৩৩ লক্ষ ৪১ হাজার ৭ টাকা। শ্রেয়া চৌধুরীর নামে একাধিক স্থায়ী আমানত রয়েছে। একটি স্থায়ী আমানতে রয়েছে ৮৩ লক্ষ ৩৬ হাজার ৫৯১ টাকা। অন্য একটি স্থায়ী আমানতে রয়েছে ২০ লক্ষ ৫৯ হাজার ৩৪৬ টাকা। মিউচুয়াল ফান্ডেও বিনিয়োগ করেছেন শ্রেয়া। আবার ১০ লক্ষ টাকার ঋণ দিয়েছেন তিনি।

শ্রেয়া চৌধুরীর নামে একটি গাড়ি রয়েছে। ২০২৪ সালের নভেম্বর মাসে ১৯ লক্ষ ৯১ হাজার ৫০০ টাকায় গাড়িটি কেনেন। সন্দীপনের স্ত্রীর কাছে ৭৩ লক্ষ ৭৫ হাজার টাকার সোনার গয়না রয়েছে। সবমিলিয়ে সন্দীপনের স্ত্রীর অস্থাবর সম্পত্তি রয়েছে ৩ কোটি ৫৩ লক্ষ ২৫ হাজার ৯৮০ টাকার। যেখানে সন্দীপনের অস্থাবর সম্পদের মূল্য ৫ কোটি ৩৪ লক্ষ ৫০ হাজার ১৪০ টাকা।

সন্দীপনের স্ত্রীর স্থাবর সম্পত্তি-

হলফনামায় সন্দীপন জানিয়েছেন, তাঁর স্ত্রীর নামে কোনও কৃষিজমি নেই। অকৃষিজমি রয়েছে। ২০২৪ সালে ৪৩ লক্ষ ৪৯ হাজার ৫২০ টাকায় ওই অকৃষিজমি কেনেন তিনি। সন্দীপনের স্ত্রীর নামে একাধিক ফ্ল্যাট রয়েছে। সবমিলিয়ে শ্রেয়া চৌধুরীর স্থাবর সম্পত্তি রয়েছে ১ কোটি ৬০ লক্ষ টাকার। সেখানে সন্দীপনের স্থাবর সম্পত্তির মূল্য ৮৫ লক্ষ টাকা।

হলফনামায় নিজের পেশা ব্যবসা বলে জানিয়েছেন সন্দীপন। আর তাঁর স্ত্রী প্রাইভেট সেক্টরে কর্মরত। তাঁরও ব্যবসা রয়েছে। সন্দীপনের আয়ের উৎস ব্যবসা ও ব্যাঙ্ক থেকে পাওয়া সুদ। সেখানে শ্রেয়া চৌধুরীর আয়ের উৎস বেতন, ব্যবসা ও ব্যাঙ্ক থেকে পাওয়া সুদ।

Follow Us