Hawkers: ৭ দিন! এবার স্টেশন নয়, সময় দিয়ে দেওয়া হল ফুটপাতের হকারদের

Hawkers' Market Eviction: পরিস্থিতি খতিয়ে দেখতে এবং হকারদের সঙ্গে কথা বলতে সুকান্ত সেতু হকার্স মার্কেটে পৌঁছন কলকাতা পুরসভার (কেএমসি) আধিকারিক ও পুলিশ কর্মীরা। তাঁদের দেখামাত্রই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় হকাররা। পুর আধিকারিক ও পুলিশকে ঘিরে ধরে সাময়িক বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা।

Hawkers: ৭ দিন! এবার স্টেশন নয়, সময় দিয়ে দেওয়া হল ফুটপাতের হকারদের
হকার উচ্ছেদ (ফাইল ছবি)Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 28, 2026 | 6:33 PM

কলকাতা: যাদবপুরের সুকান্ত সেতুর নীচের হকার্স মার্কেটে ছড়িয়েছে নতুন করে আতঙ্ক। ছুটির সকালে মার্কেটে পড়ল নোটিস। চিঠিতে লেখা আগামী ৭ দিনের মধ্যে পুরো বাজার ফাঁকা করে দেওয়ার কথা বলা হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই রবিবার ব্যাপক শোরগোল পড়ে যায় এলাকায়। স্থানীয় সূত্রে খবর, আচমকাই পুরো বাজার ছেয়ে গিয়েছে এই উচ্ছেদ নোটিসে। তবে সবথেকে রহস্যজনক বিষয় হল, নোটিসগুলিতে কোনও আধিকারিকের সই বা সিলমোহর নেই। এই ‘সইহীন’ নোটিস ঘিরে হকারদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

পরিস্থিতি খতিয়ে দেখতে এবং হকারদের সঙ্গে কথা বলতে সুকান্ত সেতু হকার্স মার্কেটে পৌঁছন কলকাতা পুরসভার (কেএমসি) আধিকারিক ও পুলিশ কর্মীরা। তাঁদের দেখামাত্রই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় হকাররা। পুর আধিকারিক ও পুলিশকে ঘিরে ধরে সাময়িক বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। হকারদের প্রবল বিক্ষোভের মুখে পড়ে শেষ পর্যন্ত পিছু হঠতে বাধ্য হন পুরসভার প্রতিনিধিরা।

উত্তেজিত হকারদের দাবি, সইহীন নোটিস হলেও আজ যাঁরা এসেছিলেন, সেই কেএমসি আধিকারিকরাও মুখে তাঁদের আগামী ৭ দিনের মধ্যে দোকানপাট গুটিয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। আকস্মিক এই নির্দেশে কয়েকশো হকার ও তাঁদের পরিবারের রুজি-রুটি চরম সঙ্কটের মুখে। পুনর্বাসন ছাড়া কোনওভাবেই তাঁরা এই জায়গা ছাড়বেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন হকাররা।

Follow Us