Jadavpur University: যাদবপুরে বৈঠক শেষে বেরতে গিয়ে পড়ে গেলেন উপাচার্য

সোমবার যাদবপুর-কাণ্ডে তৈরি হল নতুন তদন্ত কমিটি। কমিটির মাথায় রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি প্রণব চট্টোপাধ্যায়। ২৭ অগস্ট তদন্ত কমিটির প্রথম বৈঠক। বাতিল হল স্টুডেন্ট গ্রিভান্স রিঅ্যাড্রেসাল কমিটি। উপাচার্য অসুস্থ হয়ে পড়েছেন। ফলে নতুন কমিটির কী হবে, তা এখনও স্পষ্ট নয়।

Jadavpur University: যাদবপুরে বৈঠক শেষে বেরতে গিয়ে পড়ে গেলেন উপাচার্য
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 24, 2026 | 11:43 PM

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার ছিল বৈঠক। সেই বৈঠক শেষে বেরতে গিয়ে পড়ে গেলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। সোমবার রাতে বৈঠক শেষ হওয়ার আগেই তিনি বেরিয়ে যান। দেখা যায় সোজা হয়ে হাঁটার অবস্থায় তিনি নেই। এরপর নিরাপত্তারক্ষীরা তাঁকে গাড়ি পর্যন্ত এগিয়ে দেন।

বাম ছাত্র সংগঠনের সদস্যরা উপাচার্যকে ঘেরাও করেছিলেন। এরপরই বৈঠক শেষ হওয়ার আগে দেখা যায়, খুঁড়িয়ে খুঁড়িয়ে বেরিয়ে আসছেন তিনি। আরএসএফের সদস্য ইন্দ্রাণুজ রায়ের দাবি, কেউ ধাক্কা দেয়নি উপাচার্যকে। এসএফআই-এর সদস্যদের দাবি, বৈঠক শেষ হওয়ার আগেই অসুস্থ হয়ে পড়েন তিনি। বৈঠক অসম্পূর্ণ থেকে যায় বলেও দাবি ছাত্রদের।

এসএফআই-এর তরফে অভিনব বসু বলেন, “বৈঠক শেষ হয়নি। বৈঠকের মাঝেই অসুস্থ অনুভব করেন উপাচার্য। স্টুডেন্টরা সামনে ছিল না।”

এদিকে, সোমবার যাদবপুর-কাণ্ডে তৈরি হল নতুন তদন্ত কমিটি। কমিটির মাথায় রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি প্রণব চট্টোপাধ্যায়। ২৭ অগস্ট তদন্ত কমিটির প্রথম বৈঠক। বাতিল হল স্টুডেন্ট গ্রিভান্স রিঅ্যাড্রেসাল কমিটি। উপাচার্য অসুস্থ হয়ে পড়েছেন। ফলে নতুন কমিটির কী হবে, তা এখনও স্পষ্ট নয়।

সোমবার বিকেলে যাদবপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে বৈঠক ছিল। উপাচার্য, সহ-উপাচার্য, রেজিস্ট্রার, শিক্ষক, এসএফআই-এর প্রতিনিধি, এবিভিপি-র ছাত্র-সদস্যরা যোগ দিয়েছিলেন ওই বৈঠকে।

Loading...
Unable to load recommendations.
Follow Us