Joka-Esplanade Metro: জোকা-এসপ্ল্যানেড রুটে আদি গঙ্গার তলা দিয়ে ছুটবে মেট্রো, কতটা এগোল সুড়ঙ্গ তৈরির কাজ?

Adi Ganga Metro Tunnel: মাটি থেকে প্রায় ১৮ মিটার নিচে মূল সুড়ঙ্গ তৈরি হয়েছে। সুড়ঙ্গের ভিতরে পৌঁছে কীভাবে কখন কংক্রিটের কাজ হচ্ছে তা খতিয়ে দেখল টিভি৯ বাংলা। খিদিরপুর থেকে ভিক্টোরিয়া মেট্রো স্টেশন পর্যন্ত ইতিমধ্যেই দুটি টানেল বোরিং মেশিন দিব্যা এবং দুর্গা নিজেদের কাজ শেষ করেছে। প্রায় ১.৭ কিমি অংশ খনন করতে করতে গিয়েছে এই দুটি টানেল বোরিং মেশিন।

Joka-Esplanade Metro: জোকা-এসপ্ল্যানেড রুটে আদি গঙ্গার তলা দিয়ে ছুটবে মেট্রো, কতটা এগোল সুড়ঙ্গ তৈরির কাজ?
চলছে সুড়ঙ্গ তৈরির কাজImage Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Aug 28, 2026 | 2:13 PM

কলকাতা: গঙ্গার নিচ দিয়ে মেট্রো পরিষেবা ইতিমধ্যেই চালু হয়েছে। এবার আদি গঙ্গার নিচ থেকে চলবে মেট্রো (Kolkata Metro)। জোকা থেকে এসপ্ল্যানেড রুটে (Joka-Esplanade) এই বিশেষ পরিষেবা পাওয়া যাবে। সুড়ঙ্গ তৈরির কাজ অনেকটাই এগিয়েছে। জোকা- এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা চালু হলে বহু যাত্রী উপকৃত হবেন বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। সুড়ঙ্গ কতটা প্রস্তুত, কতদূর কাজ এগিয়েছে, এবার তা খতিয়ে দেখল টিভি৯ বাংলা।

কীভাবে আদি গঙ্গার তলা দিয়ে ছুটবে মেট্রো?

২০২৯ সালের মধ্যে জোকা-এসপ্ল্যানেড মেট্রোর কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরের মোমিনপুর থেকে মেট্রো মাটির নিচে প্রবেশ করেছে। যা আদি গঙ্গার তলা দিয়ে নয়া পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে পৌঁছবে। সেই সুড়ঙ্গ খননকাজ কতটা এগিয়েছে, জেনে নেওয়া যাক।

সুড়ঙ্গ তৈরির কাজ কতটা এগোল?

মাটি থেকে প্রায় ১৮ মিটার নিচে মূল সুড়ঙ্গ তৈরি হয়েছে। সুড়ঙ্গের ভিতরে পৌঁছে কীভাবে কখন কংক্রিটের কাজ হচ্ছে তা খতিয়ে দেখল টিভি৯ বাংলা। খিদিরপুর থেকে ভিক্টোরিয়া মেট্রো স্টেশন পর্যন্ত ইতিমধ্যেই দুটি টানেল বোরিং মেশিন দিব্যা এবং দুর্গা নিজেদের কাজ শেষ করেছে। প্রায় ১.৭ কিমি অংশ খনন করতে করতে গিয়েছে এই দুটি টানেল বোরিং মেশিন।

প্রস্তাবিত ভিক্টোরিয়া স্টেশন থেকে পার্ক স্ট্রিট স্টেশন পর্যন্ত প্রায় ৯০০ মিটার অংশে এবার সুড়ঙ্গ খননের কাজ শুরু হবে। রেল বিকাশ নিগম লিমিটেড এবং লারসেন টুব্রো এই মেট্রো প্রকল্প রূপায়নের দায়িত্ব নিয়েছে। কলকাতা মেট্রো সূত্রে খবর, সুড়ঙ্গের ভিতরে প্রায় ৬ মিটারের প্রিকাস্ট কংক্রিটের সেগমেন্ট বসিয়ে রিং তৈরি করা হয়েছে। যার মধ্যে দিয়ে ছুটবে মেট্রো।

আদি গঙ্গার নিচে অবশ্য বাড়তি সুরক্ষাবিধি এবং সতর্কতা অবলম্বন করা হচ্ছে। আদিগঙ্গা শুরু থেকে শেষ পর্যন্ত মোট চওড়া ২৮ মিটার। সেই অংশের সুড়ঙ্গের মধ্যে ১.৪ মিটারের এক একটি সেগমেন্ট বা প্রিকাস্ট কংক্রিট স্ল্যাব বসানো হয়েছে। মোট ২০টি সেগমেন্ট রয়েছে। সুড়ঙ্গের অন্যান্য অংশে যে পদ্ধতিতে এই প্রিকাস্ট কংক্রিট স্ল্যাব বসানো হয়েছে, তার তুলনায় এখানে অন্য পদ্ধতি অবলম্বন করা হয়েছে।

বিগত আমলে জমি জটিলতায় যে কাজ বছরের পর বছর আটকে ছিল, সবুজ সংকেত মিলতেই সেই কাজ দ্রুতগতিতে এগোচ্ছে।ইতিমধ্যেই এই করিডরের প্রস্তাবিত নয়া এসপ্ল্যানেড মেট্রো স্টেশন তৈরি করার জন্য যে ময়দান মার্কেট সংক্রান্ত জটিলতা চলছিল, কলকাতা হাইকোর্টের তরফে তারও সমাধান করা হয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us