Compensation Suvendu Adhikari: ঘণ্টা খানেকের ঝড়ে ৭ মৃত্যু বাংলায়, ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করলেন শুভেন্দু

Kalbaisakhi Death Toll: শুক্রবার সন্ধ্যায় নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেন, মৃতদের পরিবার পিছু চার লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। ক্ষতিপূরণ দেওয়া হবে আহতদেরও। তবে তাঁদের কত টাকা দেওয়া হবে, সেটা এখনই সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।

Compensation Suvendu Adhikari: ঘণ্টা খানেকের ঝড়ে ৭ মৃত্যু বাংলায়, ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করলেন শুভেন্দু
শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রীImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 29, 2026 | 8:08 PM

কলকাতা: শুক্রবার দুপুরের রাজ্যে ভয়ঙ্কর কালবৈশাখী-ঝড়বৃষ্টিতে মৃত্যু হয়েছে কমপক্ষে ৭ জনের। মৃতদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার সন্ধ্যায় নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেন, মৃতদের পরিবার পিছু চার লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। ক্ষতিপূরণ দেওয়া হবে আহতদেরও। তবে তাঁদের কত টাকা দেওয়া হবে, সেটা এখনই সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শুক্রবার বেলা আড়াইটে নাগাদ দমদমে এবং কলকাতায় ২:৪৫ মিনিটে জোড়া কালবৈশাখী হয়। দমদমে কালবৈশাখীর গতিবেগ ছিল ৭৪ কিলোমিটার প্রতি ঘণ্টায়। কলকাতায় কালবৈশাখীর গতিবেগ ছিল 88 কিলোমিটার।  ২ মিনিট প্রায় ৮৮ কিমি/ঘণ্টায় চলেছে ঝড়ের তাণ্ডব। শহরের একাধিক জায়গায় গাছ ভেঙে পড়ে। তারই মধ্যে প্রিন্সেপ ঘাটে ঘটে যায় মর্মান্তিক ঘটনা। প্রিন্সেপ ঘাটে গাছ পড়ে মৃত্যু হয় এক ব্যক্তির। চক্ররেলের ওভারহেডের ওপর গাছ পড়ে আগুন লেগে যায়। সল্টলেক-সহ  কলকাতা, শহরতলির একাধিক জায়গায় গাছ ভেঙে পড়ে। প্রিন্সেপ ঘাটে গাছ ভেঙে পড়ে মৃত্যু হয় এক জনের।

দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আজ ঝড় বৃষ্টি হয়েছে। কলকাতা-সহ বেশিরভাগ জেলাতে কালবৈশাখীর ঝড়। সঙ্গে তীব্র বৃষ্টি।  জেলাতেও একাধিক জায়গায় একাধিক জনের মৃত্যু হয়েছে বলে খবর। সরকারি সূত্রে এদিন মোট ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।

Follow Us