Afreen Begum: ব্যাঙ্কে ১ লক্ষ টাকা, নেই বাড়ি-গাড়ি, রিসার্চ স্কলার আফরিনের সম্পত্তি কত জানেন

CPIM-Afreen Begum Property: আফরিন বেগম সিপিএম অন্যতম নতুন যুব মুখ। দীর্ঘদিন ধরে বাম ছাত্র সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। ২৬-এর নির্বাচনের আগেই মহম্মদ সেলিম ও শমীক লাহিড়ীর সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের মুখোমুখি হতে দেখা যায় আফরিনকে। এসআইআরে বৈধ ভোটারের নাম বাদ যাওয়া নিয়ে সোচ্চার হয়েছিলেন তিনি। নির্বাচনে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী ছিলেন আফরিন।

Afreen Begum: ব্যাঙ্কে ১ লক্ষ টাকা, নেই বাড়ি-গাড়ি, রিসার্চ স্কলার আফরিনের সম্পত্তি কত জানেন
আফরিন বেগমImage Credit source: AI Generated Image

Aug 30, 2026 | 10:22 PM

কলকাতা: অবৈধভাবে পিএইচডি-তে সুযোগ পেয়েছিলেন সিপিএম নেত্রী তথা ২৬-এর বিধানসভা নির্বাচনে বালিগঞ্জের প্রার্থী আফরিন বেগম (Afreen Begum)। সম্প্রতি এমনই অভিযোগ তুলেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)। ‘প্রমাণ থাকলে আদালতে যান’ বলে চ্যালেঞ্জ ছুড়েছেন আফরিন। তিনি প্রশ্ন তুলেছেন, তিনি বামপন্থী বলে, সংখ্যালঘু সম্প্রদায়ের বলেই কি এমন অভিযোগ তোলা হচ্ছে? বামেদের তরুণ মুখ এই আফরিন বেগমের সম্পত্তি কত জানেন?

হলফনামা অনুযায়ী আফরিনের সম্পত্তির হিসেব

২০২৬-এর বিধানসভা নির্বাচনের সময় প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে যে হলফনামা দিয়েছিলেন আফরিন, তাতে উল্লেখ করা হয়, তাঁর হাতে নগদ ছিল ৫০০ টাকা।

আফরিনের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা ছিল ১ লক্ষ ৪৪ হাজার ৭০২ টাকা। অপর একটি অ্যাকাউন্টে জমা ছিল ১৪১ টাকা। তাঁর নামে থাকা তৃতীয় অ্যাকাউন্টে জমা ছিল ১৯৪১ টাকা।

আফরিনের বিনিয়োগ

শেয়ার বাজারে বিনিয়োগও রয়েছে আফরিনের। তিনটি ক্ষেত্রে বিনিয়োগের বর্তমান মূল্য যথাক্রমে ৯ হাজার ৩৭২ টাকা, ৭ হাজার ১৪৮ টাকা ও ৫ হাজার টাকা। একটি ১ লক্ষ টাকার জীবনবিমা পলিসি আছে তাঁর।

আফরিনের দেওয়া তথ্য অনুযায়ী, তাঁর নামে কোনও গাড়ি নেই, তাঁর কোনও গয়নাও নেই।

আফরিনের মোট অস্থাবর সম্পত্তির অঙ্ক ১ লক্ষ ৭৬ হাজার ৭৭৭ টাকা।

আফরিনের নামে নেই কোনও জমি, নেই কোনও বাড়িও। অর্থাৎ তাঁর স্থাবর সম্পত্তির পরিমাণ শূন্য। নিজেকে রিসার্চ স্কলার হিসেবে উল্লেখ করেছেন আফরিন।

Loading...
Unable to load recommendations.
Follow Us