
কলকাতা: দিল্লির পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। দূষণমাত্রা ভয়াবহ পর্যায়ে পৌঁছে গিয়েছে। উদ্বেগ প্রকাশ করেছে খোদ সুপ্রিম কোর্ট (Supreme Court)। এবার কি দিল্লির মতো দমবন্ধকর পরিস্থিতি হবে বাংলাতেও? কালীপুজোর (Kali Puja) আগের রাতেই কলকাতা (Kolkata), হাওড়া (Howrah)-সহ একাধিক এলকায় দূষণের মাত্রা উদ্বেগজনক জায়গায় পৌঁছে গিয়েছে। বাজির বিষ মিশেছে বাতাসে। পরিস্থিতি এমনই যে বিভিন্ন জায়গায় বায়ুদূষণের মাত্রা পৌঁছে গিয়েছে বিপজ্জনক স্তরে। দূষণের মানচিত্রে দেখা যাচ্ছে ‘লাল’ দাগ। আর সেখানেই প্রশ্ন উঠছে, দিল্লির মতো পরিস্থিতি কি এবার কলকাতাতেও (Bengal Air Pollution) হবে?
কালীপুজোর দু’দিন আগের থেকেই কলকাতার বাতাসে দূষণের মাত্রা বাড়ছে। শুক্রবার রাত থেকেই হাওড়া, যাদবপুর, সল্টলেকের বাতাসে মিশছে বিষ। শনিবার রাত থেকে সেই মাত্রা আরও বেড়েছে। নতুন করে যুক্ত হয়েছে আরও বেশ কয়েকটি এলাকায়।
উল্লেখ্য, কালীপুজোয় বায়ুদূষণ ও শব্দদূষণ নিয়ন্ত্রণে রাখতে ইতিমধ্যেই কড়া নিয়ম জারি করেছে রাজ্য সরকার। বাজি ফাটানোর জন্য রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। বাজি বিক্রি নিয়েও একাধিক নিয়ম-শর্ত জারি করা হয়েছে। তবে, কালীপুজোর আগেই আবহাওয়ার পরিস্থিতি নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে দূষণ পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা। কালীপুজোর আগে থেকেই যদি বাতাসের এই অবস্থা হয়, তাহলে উৎসবের রাতে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে, তা নিয়ে উদ্বেগ বাড়ছে।