Weather Update: আজ বিকেলেই ‘বদলের হাওয়া’ বাংলায়, হলুদ অ্যালার্ট জারি

West Bengal Weather: উত্তরবঙ্গেও শনিবার বিকেল পর্যন্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। মালদা ও দুই দিনাজপুরেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে।

Weather Update: আজ বিকেলেই বদলের হাওয়া বাংলায়, হলুদ অ্যালার্ট জারি
জারি হলুদ সতর্কতাImage Credit source: AI Generated Image

May 09, 2026 | 11:38 AM

কলকাতা: বাংলায় আজ সত্যিই বদলের হাওয়া। শপথ নিচ্ছেন নবগঠিত সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর এদিনই ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস বঙ্গে। সকাল থেকে পরিষ্কার আকাশ, রোদ ঝলমলে আবহাওয়া থাকলেও বিকেলের পর থেকেই হাওয়া বদলের সম্ভাবনা। ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে কলকাতা সহ একাধিক জেলায়। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

ঝড়বৃষ্টির দাপটে বৈশাখের শেষেও স্বাভাবিকের নীচেই রইল শহরের তাপমাত্রা। এখনও ছুঁল না ৪০ ডিগ্রি। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস কম। এদিকে, সর্বনিম্ন তাপমাত্রার পারদও কমেছে। শুক্রবার রাতে স্বাভাবিকের থেকে ৩.২ ডিগ্রি নীচে নেমে যায় শহরের সর্বনিম্ন তাপমাত্রা, যা ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস।

আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তালিকায় রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া।

উত্তরবঙ্গেও শনিবার বিকেল পর্যন্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। মালদা ও দুই দিনাজপুরেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। তবে রবিবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা কমবে।

Follow Us