BJP Government Swearing-in Ceremony Updates: শপথের পর কালীঘাট মন্দিরে পুজো দিলেন শুভেন্দু
Bengal BJP Government Swearing-in Ceremony: উত্তরবঙ্গ থেকে এসেছেন প্রচুর বিজেপি সমর্থক। সকলের কাছেই যেন এ এক নতুন সকাল। দুর্নীতিমুক্ত সুশাসন, মিলবে চাকরি জনতার মুখে মুখে ঘুরছে সেই কথা। গঙ্গাসাগর থেকেও অনেককে আসতে দেখা গেল শঙ্খ হাতে।

কলকাতা: ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে বাংলা। সেজে উঠেছে ব্রিগেডে। বসছে চাঁদের হাট। আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। বাংলায় তৈরি হচ্ছে পরিবর্তনের সরকার। আজই বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হিসাবে শপথের পর আজই বিধানসভাতেও যাবেন শুভেন্দু। বিধানসভায় বি আর আম্বেদকরের মূর্তিতে মাল্যদানও করবেন।
LIVE NEWS & UPDATES
-
CM Suvendu Adhikari: নবান্নে বড় বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
- নবান্ন সভাঘরে সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম বড় বৈঠক।
- সূত্রের খবর রাজ্যের ডিজি, এডিজি আইনশৃঙ্খলা থেকে শুরু করে সব জেলার পুলিশ সুপারদের নিয়ে বৈঠকে।
- বৈঠকে বসতে চলেছেন বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
-
CM Suvendu Adhikari: মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথম বৈঠকে শুভেন্দু
- শপথ গ্রহণের পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী PW টেন্টে মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব, অর্থ সচিব কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্কার দফতর এবং ডিজি সঙ্গে বৈঠক সারলেন।
- মুখ্যমন্ত্রী হওয়ার পরে এটাই প্রথম বৈঠক।
- নতুন সরকার গঠন হওয়ার পরে প্রশাসনিক স্তরে কী কী রদবদল হতে থাকে।
- প্রশাসনিক সূত্রের খবর, মূলত তা নিয়েই আজ বৈঠক করেছেন বলে মনে করা হচ্ছে।
-
-
শপথগ্রহণের পর কী বললেন শুভেন্দু?
শপথগ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, “বাংলা ও বাঙালির সংস্কৃতির বিকাশ কবিগুরুর চেতনাতে, কবিগুরুর ভাবনাতে হবে। তারই আজকে শুভ সূচনা হল। রবি ঠাকুরকে প্রণাম জানিয়ে বাংলার দায়িত্বভার নিলাম। আমি এখানে বিতর্কিত কথা বলব না। আমি এখন মুখ্যমন্ত্রী। আমি এখন সকলের। আমি চাই শুভবুদ্ধির উদয়।”
-
Ministers of Bengal: শুভেন্দুর পরই শপথ দিলীপের, কে কে মন্ত্রী হচ্ছেন
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর পরই একে একে হবু মন্ত্রীরা শপথ নিচ্ছেন। শপথ নিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক ও ক্ষুদিরাম টুডু।
-
মোদীর সঙ্গেই হুডখোলা গাড়িতে শুভেন্দু-শমীক
বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আর বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে নিয়ে হুডখোলা জিপে করে ব্রিগেডে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতায় এসেছে পৌঁছাছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কলকাতা এসে পৌঁছেছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়িও। মঞ্চে এক এক করে আসতে শুরু করেছেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, উপ মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রীরা।
-
-
ব্রিগেডের পথে রুদ্রনীল
নতুন সরকারের শপথের ব্রিগেডে যোগ দিতে বাড়ি থেকে রওনা দিলেন শিবপুরের নতুন বিধায়ক রুদ্রনীল ঘোষ। মা বাবার ছবিতে প্রণাম করে গুরুজনেদের আশীর্বাদ নিয়ে ব্রিগেডের সভা মঞ্চে আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন শিবপুরের নবনির্বাচিত বিধায়ক রুদ্রনীল ঘোষ।
-
আজ শুভেন্দুর বিধানসভার সব কর্মসূচি বাতিল
আজই ব্রিগেডে মহাসমারোহে শপথগ্রহণ। কিন্তু আজ শুভেন্দু অধিকারীর বিধানসভার সব কর্মসূচি বাতিল। বুধবার বিধানসভায় আসবেন। ওই দিন বিধায়করা শপথ গ্রহণ করবেন। আজ জোড়াসাঁকো, কালীঘাট মন্দির, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে যাবেন বলে খবর।
-
সপরিবারে ব্রিগেডমুখী কৌস্তভ বাগচি
সপরিবারে ব্রিগেডমুখী ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচি। ৪ মার্চ ২০২৩ সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ কৌস্তভকে গ্রেফতার করেছিল পুলিশ। যদিও পরবর্তীতে মেলে জামিন। কিন্তু তখনই করেছিলেন ধনুক ভাঙা পণ। যতদিন না মমতার সরকার চলে যাচ্ছে ততদিন মাথায় রাখবেন না চুল।
-
বাড়ছে ভিড়
শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আরামবাগ ও গোঘাট থেকে ব্রিগেডমুখী বিজেপি কর্মী সমর্থকরা। গোঘাট ও আরামবাগ থেকে মিছিল করে ট্রেনে করে স্লোগান দিয়ে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিজেপি নেতাকর্মীরা।
-
এ যেন এক নতুন সকাল, কানায় কানায় ভরছে ব্রিগেড
উত্তরবঙ্গ থেকে এসেছেন প্রচুর বিজেপি সমর্থক। সকলের কাছেই যেন এ এক নতুন সকাল। দুর্নীতিমুক্ত সুশাসন, মিলবে চাকরি জনতার মুখে মুখে ঘুরছে সেই কথা। গঙ্গাসাগর থেকেও অনেককে আসতে দেখা গেল শঙ্খ হাতে। শিয়ালদহ স্টেশনে বিজেপির তরফ থেকে ক্যাম্পও করা হয়েছে। চলছে মাইকিং, বাজছে রবীন্দ্রসঙ্গীত।
Published On - May 09,2026 8:56 AM
