Ritabrata Banerjee: ডেমোক্র্যাটিক তৃণমূল হলেও কেন বিরোধী দলনেতার পদ খোয়াতে হল ঋতব্রতকে?
Ritabrata Banerjee Post: কলকাতা হাইকোর্টের মতে, এই মামলার ক্ষেত্রে অন্য প্রশ্ন ছিল। এই মামলায় বিচার্য বিষয় ছিল, ৩ জুন স্পিকার আইন মেনে সিদ্ধান্ত নিয়েছিলেন কি না, তিনি নিরপেক্ষ ছিলেন কি না, প্রয়োজনীয় তদন্ত করেছিলেন কি না। দলীয় প্রতীক বা নামের চূড়ান্ত মালিকানা নির্ধারণ এই মামলার বিষয় ছিল না।

কলকাতা: বিরোধী দলনেতা (LoP) সংক্রান্ত মামলায় আদালতের মতে, সংখ্যাগরিষ্ঠতার হিসেব করতে হলে শুধুমাত্র একটি গোষ্ঠীকে আলাদা করে দেখা যাবে না। রাজনৈতিক দলের সামগ্রিক অবস্থানও বিবেচনা করতে হবে। সেখানেই আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। গত ১৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশন দুই শিবিরকে নিয়ে একটি অন্তর্বর্তী সিদ্ধান্ত নেয়। সেখানে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দলীয় নাম ও প্রতীক ব্যবহারের প্রশ্ন ওঠে।
দুটি গোষ্ঠীই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নাম ও ঘাসফুল প্রতীকের দাবি জানায়। বিষয়টি সুপ্রিম কোর্টেও যায়। প্রতিপক্ষের আইনজীবীরা কলকাতা হাইকোর্টে যুক্তি দেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এই মামলা নিষ্পত্তি করা উচিত নয়। কিন্তু হাইকোর্ট এই যুক্তি গ্রহণ করেনি।
কলকাতা হাইকোর্টের মতে, এই মামলার ক্ষেত্রে অন্য প্রশ্ন ছিল। এই মামলায় বিচার্য বিষয় ছিল, ৩ জুন স্পিকার আইন মেনে সিদ্ধান্ত নিয়েছিলেন কি না, তিনি নিরপেক্ষ ছিলেন কি না, প্রয়োজনীয় তদন্ত করেছিলেন কি না। দলীয় প্রতীক বা নামের চূড়ান্ত মালিকানা নির্ধারণ এই মামলার বিষয় ছিল না। তাই নির্বাচন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা না করেই হাইকোর্ট রায় দিয়েছে।
উল্লেখ্য, রেজিনগর ও নন্দীগ্রামের উপ নির্বাচনের সময় শুধুমাত্র নির্বাচনে ব্যবহারের জন্য দুই শিবিরকে নাম ও প্রতীক দেয় কমিশন। মমতা-তৃণমূল পায় ফুটবল প্রতীক, আর ঋত-তৃণমূল পায় খাম। মমতা শিবিরের নাম হয় মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আর ঋতব্রতদের দলের নাম হয় গণতান্ত্রিক (ডেমোক্র্যাটিক) তৃণমূল কংগ্রেস।
