Posta Building Collapse: জোড়াবাগানের পর পোস্তা! আবারও ভেঙে পড়ল জরাজীর্ণ বাড়ি

Kolkata Building Collapse in Posta: জোড়াবাগানের পর বড়বাজারের পোস্তা এলাকায়। ভরা বর্ষায় ভেঙে পড়ে জরাজীর্ণ বাড়ির ওপরের অংশ। জানা যাচ্ছে, ভিতরে আটকে পড়েছিলেন ৭ জন। তাঁদের প্রত্যেককে বাইরে বার করে আনা সম্ভব হয়েছে। 

Posta Building Collapse: জোড়াবাগানের পর পোস্তা! আবারও ভেঙে পড়ল জরাজীর্ণ বাড়ি
পোস্তায় ভেঙে পড়ল বাড়িImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 18, 2026 | 3:29 PM

কলকাতা: আবারও কলকাতায় বাড়ি ভেঙে পড়ল। জোড়াবাগানের পর বড়বাজারের পোস্তা এলাকায়। ভরা বর্ষায় ভেঙে পড়ে জরাজীর্ণ বাড়ির ওপরের অংশ। জানা যাচ্ছে, ভিতরে আটকে পড়েছিলেন ৭ জন। তাঁদের প্রত্যেককে বাইরে বার করে আনা সম্ভব হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, এই বাড়িটিও প্রায় দুশো বছরের পুরনো। জানা যাচ্ছে, শরিকি বিবাদের জেরেই সেই অর্থে এই পুরনো বাড়ির কোনও সংস্কার এতদিন হয়নি। বাড়ির ছাদ থেকে দেওয়াল-সর্বত্র ধরেছিল ফাটল। আর সেই ফাটলের মধ্যে থেকে গজিয়ে উঠেছিল আগাছা- বড় গাছ। তার মধ্যেই পরিবারের একাংশ বসবাস করছিলেন।

বেশ কিছু দিন ধরেই ওই বাড়ির পলেস্তরা, রাবিশ খসে পড়ছিল। তারপরও সংস্কার করা হচ্ছিল না। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে আরও দুর্বল হয়ে পড়ে বাড়ি। মঙ্গলবার সকালে একেবারে হুড়মুড়িয়ে ছাদ থেকে বাড়ির ওপরের অংশ ভেঙে ভিতরে ঢুকে যায়। এক প্রত্যক্ষদর্শী জানাচ্ছেন, সামনের অংশটা পুরোটাই ভেঙে পড়েছে। ৬-৭ থাকতেন, তবে কেউ আহত হননি। আরেক বাসিন্দা বলেন, “পুরসভার তরফ থেকেও কোনও নোটিস টাঙানো হয়নি। যাঁরা থাকতেন, তাঁরা টুকটার রিপিয়ারিং করে থাকতেন। টানা বৃষ্টিতেই ভেঙে পড়ল।” সকালে জোড়াবাগানেই ২০০ বছরের পুরনো আরেকটি বাড়ি ভেঙে পড়ে। এক মহিলার মৃত্যু হয় তাতে। এইভাবে কলকাতায় পরপর পুরনো বাড়ি ভেঙে পড়ার ঘটনায় প্রশ্নের মুখে পুরসভার ভূমিকা।

Loading...
Unable to load recommendations.
Follow Us