Kolkata Metro: ২৭ তারিখ থেকে আরও বেশি, আরও রাত পর্যন্ত চলবে মেট্রো, জারি হয়ে গেল বিজ্ঞপ্তি

Kolkata: বর্তমানে ব্লু লাইনে সকাল ৬টা ৫০ মিনিট থেকে রাত ৯টা ৫০ মিনিট এবং গ্রিন লাইনে সকাল ৬টা ৩৯ মিনিট থেকে রাত ১০টা ৫ মিনিট পর্যন্ত পরিষেবা চালু রয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সোমবার থেকে শনিবার ব্লু ও গ্রিন—দুই লাইনেই সকাল ৬টা থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রো চলবে।

Kolkata Metro: ২৭ তারিখ থেকে আরও বেশি, আরও রাত পর্যন্ত চলবে মেট্রো, জারি হয়ে গেল বিজ্ঞপ্তি
কলকাতা মেট্রোImage Credit source: Getty Image

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 23, 2026 | 7:34 AM

কলকাতা: বড় ঘোষণা মেট্রো রেলের। এবার থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত মেট্রো চলবে। সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান অর্থাৎ গ্রিন লাইন ও কবি সুভাষ (বর্তমানে শহিদ ক্ষুদিরাম থেকে ছাড়ছে) থেকে দক্ষিণেশ্বর অর্থাৎ ব্লু লাইনে রাত সাড়ে দশটা পর্যন্ত চলবে মেট্রো।

বর্তমানে ব্লু লাইনে সকাল ৬টা ৫০ মিনিট থেকে রাত ৯টা ৫০ মিনিট এবং গ্রিন লাইনে সকাল ৬টা ৩৯ মিনিট থেকে রাত ১০টা ৫ মিনিট পর্যন্ত পরিষেবা চালু রয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার থেকে শনিবার ব্লু ও গ্রিন—দুই লাইনেই সকাল ৬টা থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রো চলবে। রবিবার দুই লাইনেই পরিষেবা মিলবে সকাল ৯টা থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত।

মেট্রো রেল সূত্রে খবর, শুধু সময় বাড়ানোই নয়, যাত্রীদের বাড়তি চাহিদার কথা মাথায় রেখে বাড়ানো হচ্ছে ট্রেনের সংখ্যাও। ব্লু লাইনে সোমবার থেকে শনিবার ১২টি অতিরিক্ত ট্রেন এবং রবিবার ৬টি অতিরিক্ত ট্রেন চালানো হবে। অন্যদিকে, গ্রিন লাইনে সোমবার থেকে শনিবার ৮টি অতিরিক্ত ট্রেন এবং রবিবার ৩টি অতিরিক্ত ট্রেন বাড়ানো হবে।

তবে এক্ষেত্রে অতিরিক্ত কর্মী নিয়োগ করা হচ্ছে না। নির্দিষ্ট স্টেশনগুলিতে দায়িত্বপ্রাপ্ত কর্মীরা রাত ৯টা ৩০ মিনিটের পরও কাজ চালিয়ে যাবেন। অতিরিক্ত সময় কাজের জন্য ওভারটাইম ভাতা (OT) দেওয়া হবে। এছাড়াও, রাত ৯টা ২৫ মিনিটের পর ব্লু ও গ্রিন লাইনের সমস্ত বুকিং কাউন্টার বন্ধ থাকবে। যাত্রীরা এএসসিআরএম (ASCRM), স্মার্ট কার্ড এবং অ্যাপ-ভিত্তিক টিকিটের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন।

 

Loading...
Unable to load recommendations.
Follow Us