
কলকাতা: স্বাধীনতা দিবসে কলকাতা মেট্রো (Kolkata Metro) পরিষেবায় বদল। বিভিন্ন লাইনে বদলে যাচ্ছে মেট্রোর সংখ্যা। কোন লাইনে কত ট্রেন চলবে? আগে থেকেই জেনে নিন-
১৫ অগস্ট, শনিবার স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতা মেট্রোর বিভিন্ন লাইনে পরিবর্তিত সূচিতে পরিষেবা চলবে। যাত্রীদের সুবিধার জন্য আগে থেকেই সেই পরিষেবার সংখ্যা জানাল মেট্রো কর্তৃপক্ষ।
ব্লু লাইন: মোট ১৯৪টি মেট্রো পরিষেবা পাওয়া যাবে, এর মধ্যে ৯৭টি আপ এবং ৯৭টি ডাউন ট্রেন। প্রথম ও শেষ মেট্রোর সময়ে কোনও পরিবর্তন করা হয়নি। অর্থাৎ যাত্রীরা সকাল ৬টায় প্রথম মেট্রো এবং রাত ১০টা ৩৫ মিনিটে শেষ মেট্রো চলবে।
গ্রিন লাইন: মোট ১৪৮টি পরিষেবা পাওয়া যাবে স্বাধীনতা দিবসের দিন। এর মধ্যে ৭৪টি আপ এবং ৭৪টি ডাউন মেট্রো চলবে। প্রথম ও শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকবে।
ইয়েলো লাইন: ইয়েলো লাইনেও স্বাভাবিক পরিষেবা থাকবে। ৯২টি পরিষেবা থাকবে—৪৬টি আপ এবং ৪৬টি ডাউন মেট্রো চলবে। তবে জয় হিন্দ বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত সরাসরি পরিষেবা ৫টির পরিবর্তে ৪টি হবে। প্রথম ও শেষ মেট্রোর সময়ে কোনও পরিবর্তন নেই।
পার্পল লাইন: এই লাইনেও স্বাভাবিক পরিষেবা চালু থাকবে।
অরেঞ্জ লাইন: ১৫ অগস্ট অরেঞ্জ লাইনে কোনও মেট্রো পরিষেবা থাকবে না। কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত রুটে মেট্রো চলবে না।