
কলকাতা: কলকাতা পুলিশে প্রতিটি থানায় এবার দু’টি করে বাহিনী। মাতঙ্গিনী বাহিনী এবং রানি রাসমণি বাহিনী। ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলার দুই ঐতিহাসিক বীরাঙ্গনার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই বাহিনী দু’টির নাম রাখা হচ্ছে, ‘মাতঙ্গিনী হাজরা উইমেন এসপিআরএফ ব্যাটালিয়ন’ এবং ‘রানি শিরোমণি উইমেন এসপিআরএফ ব্যাটালিয়ন’। মঙ্গলবার ধনধান্য অডিটোরিয়ামে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান করেন মুখ্যমন্ত্রী। উত্তর কলকাতার অন্নপূর্ণা নিয়ে সম্মান জ্ঞাপনের পর দক্ষিণ কলকাতার সম্মান জ্ঞাপন অনুষ্ঠান করেন। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর মুখেও উঠে আসে টুকরে টুকরে গ্যাংয়ের কথা।
মুখ্যমন্ত্রী বলেন, মহিলাদের ওপর কোনও রকমের অত্যাচার আর বরদাস্ত নয়। এই কথা প্রসঙ্গেই তিনি বলেন, “টুকরে টুকরে গ্যাং, যারা দেশের মধ্যে থেকে দেশের ক্ষতি করতে চায়, জাতীয়তাবাদের আঘাত করতে চায়, তাদের বিরুদ্ধে আপনারা মাতঙ্গিনী হাজরার মতো অথবা রানী রাসমনির বিনা দাসের মতো প্রতিবাদ করবেন।” রাজ্যের মহিলা সমাজের কাছে তাঁর বার্তা, “আগামী দিনে মহিলার অধিকার এবং মহিলাদের উপর কোন অত্যাচার অবিচার হলে আপনারা মা-বোনদের পাশে দাঁড়াতে পারেন, এমনভাবে নিজেরা ঐক্যবদ্ধ থাকুন।”
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১ কোটি ৮০ লক্ষ আবেদন জমা পড়েছে। চলছে উপভোক্তাদের নথি যাচাই। ইতিমধ্যেই ১ কোটি ৬২ লক্ষ নথি যাচাই শেষ হয়ে গিয়েছে। ১৯ অগাস্ট ফের খুলবে অন্নপূর্ণা পোর্টাল, ২০ অগাস্ট পর্যন্ত মিলবে টাকা।
এই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী বলেন, “প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহের আপনাদের কারোর কাছে যেতে হবে না। মাসের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে অ্যাকাউন্টে টাকা ঢুকবে।” কোন টেকনিক্যাল সমস্যা হলে স্থানীয় মহিলা মোর্চা নেতৃত্ব দের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রতিটি বিধানসভা কেন্দ্রে নিজেদের মধ্যে একটা গ্রুপ তৈরি করে নেওয়ারও কথা বলেছেন।