Kunal Ghosh: ‘দিদিই প্রতীক’, কমিশনের সিদ্ধান্তের পরই ইঙ্গিতপূর্ণ পোস্ট কুণাল ঘোষের

Kunal Ghosh on TMC Symbol: কুণাল ঘোষ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে। পিছনে দুর্গার ত্রিনয়ন। তার উপর লেখা, "দিদিই লড়াই। দিদিই প্রতীক।" ছবি পোস্ট করে কী ইঙ্গিত দিতে চাইলেন কুণাল ঘোষ?

Kunal Ghosh: দিদিই প্রতীক, কমিশনের সিদ্ধান্তের পরই ইঙ্গিতপূর্ণ পোস্ট কুণাল ঘোষের
কুণাল ঘোষ, বেলেঘাটার তৃণমূল বিধায়কImage Credit source: PTI

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Sep 18, 2026 | 12:04 AM

কলকাতা: রাজ্যের দুই কেন্দ্রের উপনির্বাচনে মমতা-ঋতব্রত কোনও পক্ষকেই তৃণমূলের নাম ও প্রতীক ব্যবহারে অনুমতি দেয়নি নির্বাচন কমিশন। বিকল্প নাম ও প্রতীকে আপাতত উপনির্বাচনে লড়াই করতে পারবে দুই পক্ষ। আগামিকালই তিনটি বিকল্প নাম জানাতে হবে দুই শিবিরকে। কমিশনের সিদ্ধান্তের পরই সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট কুণাল ঘোষের। লিখলেন ‘দিদিই প্রতীক’।

কী লিখেছেন কুণাল ঘোষ?

কুণাল ঘোষ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে। পিছনে দুর্গার ত্রিনয়ন। তার উপর লেখা, “দিদিই লড়াই। দিদিই প্রতীক।” ছবি পোস্ট করে কী ইঙ্গিত দিতে চাইলেন কুণাল ঘোষ? রাজনৈতিক বিশ্লেষণের মতে কুণাল বোঝাতে চেয়েছেন, তৃণমূল ও মমতা সমার্থক। অর্থাৎ তৃণমূল মানেই মমতা। মমতা মানেই তৃণমূল। প্রতীক যাই হোক না কেন, লড়াই হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখকে সামনে রেখে। কুণাল ঘোষ এই বার্তাই দিতে চেয়েছেন বলে মত বিশেষজ্ঞদের।

উল্লেখ্য, আজ, বৃহস্পতিবার তৃণমূলের দুই শিবিরকেই ডেকে পাঠিয়েছিল নির্বাচন কমিশন। দুই পক্ষের সঙ্গে বৈঠকের পর কমিশনের জবাব কী হয়, সেদিকেই তাকিয়ে ছিল সব মহল। দুই পক্ষের সঙ্গে বৈঠকের পর নির্বাচন কমিশন জানিয়েছে, আপাতত কোনও শিবির এককভাবে “সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস” নামটি ব্যবহার করতে পারবে না। কোনও শিবিরই নির্বাচনী প্রতীক ব্যবহার করতে পারবে না। নিজেদের জন্য ভিন্ন ভিন্ন নাম বেছে নিতে পারবে দুই শিবিরই। চাইলে তাঁদের নাম মূল দল “সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস”-এর সঙ্গে যুক্ত করতে পারবে।চলতি উপনির্বাচনের জন্য নির্বাচন কমিশন কর্তৃক বিজ্ঞাপিত অবাধ নির্বাচনী প্রতীকের তালিকা থেকে উভয় পক্ষের প্রার্থীদের পৃথক প্রতীক বরাদ্দ করা হবে। কমিশন উভয় পক্ষকে ১৮ সেপ্টেম্বর সকাল ১১টার মধ্যে অগ্রাধিকারের ভিত্তিতে তাদের দলের নামের জন্য তিনটি বিকল্প জমা দিতে বলেছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us