
কলকাতা: শুক্রবার সকাল সাড়ে ৯টা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় মাধ্যমিকের ফল (Madhyamik Result) প্রকাশ করবেন। সাংবাদিক বৈঠকে প্রকাশ করা হবে মেধাতালিকায় থাকা ছাত্রছাত্রীদের নাম। এরপর স্কুলে স্কুলে পৌঁছে দেওয়া হলে রেজাল্ট। স্কুলে গিয়ে নিজেদের ফলাফল দেখবে পাবে পড়ুয়ারা। স্কুল থেকেই মার্কশিট সংগ্রহ করতে হবে। তবে, তার আগে সকাল ১০টা ১৫ মিনিট থেকেই ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে।
www.TV9bangla.com-এ লগ ইন করুন। নির্দিষ্ট লিংকে, নাম ও রোল নম্বর দিলেই দেখা যাবে ফলাফল।
পর্ষদের ওয়েবসাইটগুলি হল- www.wbbsedata.com, www.wbbse.wb.gov.in। এই দুই ওয়েবসাইটেও দেখা যাবে ফলাফল।
অ্যাপ- iResults, Madhyamik Results, Edutips App
গত ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল পরীক্ষা। ১২ তারিখ পরীক্ষা শেষ হয়। পরীক্ষার রেজাল্টের জন্য ১৩৭৬ জন হেড এক্সামিনার কাজ করেছেন। ৫২০০০ জন এক্সামিনার কাজ করেছেন। মোট ১৪৮৬টি ভেন্যুতে পরীক্ষা নেওয়া হয়েছিল, ইনভিজিলেটরের সংখ্যা ছিল ১ লক্ষের বেশি।
এসআইআর আবহে পরীক্ষা হলেও, তেমন কোনও সমস্যা হয়নি। ৯০ দিনের মধ্যে রেজাল্ট বেরোবে বলে পর্ষদের তরফে আগেই জানানো হয়েছিল। আজ, শুক্রবার প্রকাশ হচ্ছে সেই ফলাফল।