WBBSE Madhyamik Result 2026 Declared Live: মাধ্যমিকে প্রথম উত্তর দিনাজপুরের ছাত্র, মেধাতালিকায় মোট ১৩১ জন, আজই মিলবে মার্কশিট
West Bengal Madhyamik Class 10th Result 2026 LIVE Updated in Bengali: চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত ২ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয় গত ১২ ফেব্রুয়ারি। মাধ্যমিক পরীক্ষা দেয় প্রায় ৯ লক্ষ ৭১ হাজার পরীক্ষার্থী। ২ হাজার ৬৮২টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রের সংখ্যা ৫ লক্ষ ৪৪ হাজারের বেশি। আর ছাত্রীর সংখ্যা ৪ লক্ষ ২৬ হাজারের বেশি।

পর্ষদ সভাপতিImage Credit: TV9 Bangla
পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মাথায় ফল প্রকাশ হচ্ছে মাধ্যমিকের। সকাল সাড়ে ৯টায় ফল প্রকাশ হওয়ার পর সকাল ১০টা ১৫ থেকে ফল দেখা যাবে ওয়েবসাইটে। মাধ্যমিক শিক্ষা পর্ষদের দুটি ওয়েবসাইট ছাড়াও www.tv9bangla.com-এ লগ ইন করলেও ছাত্রছাত্রীরা নিজেদের ফলাফল জানতে পারবে।
LIVE NEWS & UPDATES
-
Madhyamik Result Out: এই লিংকে নাম-রোল নম্বর দিয়ে দেখে নিন রেজাল্ট
-
Madhyamik Toppers List: প্রথম-দ্বিতীয়-তৃতীয় কারা? জেনে নিন সম্পূর্ণ মেধাতালিকা
WBBSE Madhyamik Result 2026: মাধ্যমিকে ফার্স্ট অভিরূপ ভদ্র, প্রথম দশে রয়েছে কারা, দেখে নিন
-
-
Madhyamik Result Merit List: ৬৯৮ পেয়ে মাধ্যমিকে প্রথম অভিরূপ ভদ্র
- প্রথম হয়েছে উত্তর দিনাজপুরের সারদা বিদ্যমন্দিরের ছাত্র অভিরূপ ভদ্র। প্রাপ্ত নম্বর ৬৯৮।
- দ্বিতীয় বীরভূমের সরোজিনী দেবী শিশুমন্দিরের ছাত্র প্রিয়তোষ মুখোপাধ্যায়। প্রাপ্ত নম্বর ৬৯৭।
- তৃতীয় স্থানে তিনজন। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র সৌর জানা, পূর্ব মেদিনীপুর রামকৃষ্ণ শিক্ষা মন্দিরের ছাত্র অঙ্কন কুমার জানা ও বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুলের ছাত্র মৈনাক মণ্ডল। প্রাপ্ত নম্বর ৬৯৫।
- ৫০ শতাংশের নীচে নম্বর পেয়েছেন ৪ লক্ষের বেশি পড়ুয়া।
-
Madhyamik Result Out: মেধাতালিকায় কোন জেলার কতজন
- উত্তর দিনাজপুর- ১৪ জন
- বীরভূম- ৬
- দক্ষিণ ২৪ পরগনা- ১১
- পূর্ব মেদিনীপুর- ২৩
- বাঁকুড়া- ১৪
- নদিয়া- ৩
- আলিপুরদুয়ার- ২
- দক্ষিণ দিনাজপুর- ৩
- উত্তর দিনাজপুর- ৮
- পশ্চিম মেদিনীপুর- ৩
- পূর্ব বর্ধমান- ৫
- হুগলি- ৯
- কোচবিহার- ৭
- পুরুলিয়া- ৯
- মালদহ- ৫
- মুর্শিদাবাদ – ৩
- হাওড়া- ৪
- পশ্চিম মেদিনীপুর- ১
- জলপাইগুড়ি- ১
-
Madhyamik Result Out: প্রথম দশে জায়গা পেয়েছেন ১৩১ জন
- ৯০-১০০ শতাংশ পেয়েছে ১.৪৬ শতাংশ পরীক্ষার্থী।
- ৮০-৯০ শতাংশ পেয়েছে ২.৮৯ শতাংশ পরীক্ষার্থী।
- ৭০-৮০ শতাংশ পেয়েছে ৯.৬৪ শতাংশ পরীক্ষার্থী।
- প্রথম দশে জায়গা পেয়েছেন ১৩১ জন। এর মধ্যে ১০৩ জন ছাত্র ও ২৮ জন ছাত্রী।
-
-
Madhaymik Result Out: কত শতাংশ পরীক্ষার্থী পাশ করল?
- পাশের হারে প্রথম কালিম্পং। পাশের হার ৯৫.১ শতাংশ।
- দ্বিতীয় পূর্ব মেদিনীপুর। ৯৪.৮২ শতাংশ পাশের হার।
- তৃতীয় কলকাতা। পাশের হার ৯২.৩১ শতাংশ।
- চতুর্থ পশ্চিম মেদিনীপুর। পাশের হার ৯১.৪০।
- এই বছর সামগ্রিকভাবে পাশের হার ৮৬.৮৩ শতাংশ।
- গত বছর পাশের হার ছিল ৮৬.৫৬ শতাংশ।
-
Madhyamik Result Out: কতজন পরীক্ষার্থী, কতজন খাতা দেখেছেন
- মোট পরিক্ষার্থীর সংখ্যা ৯৫৯৭৫৩
- রেগুলার প্রার্থী ৯০১৭২৪
- ছাত্র ৪২৩১০৩
- মহিলা ৫৩০৬৫০
- ২৫.৪১ শতাংশ বেশি ছাত্রী
- ২৬৮২ টি কেন্দ্র
- খাতা দেখেছেন ৫২,৩৮২ জন
- পরীক্ষা শেষ হওয়ার ৮৪ দিনের মাথায় ফলপ্রকাশ হচ্ছে।
-
Madhyamik Result 2026: ওয়েবসাইটে কখন পাবেন রেজাল্ট
- শুক্রবার সকাল সাড়ে ৯টা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় মাধ্যমিকের ফল (Madhyamik Result) প্রকাশ করবেন।
- সাংবাদিক বৈঠকে প্রকাশ করা হবে মেধাতালিকায় থাকা ছাত্রছাত্রীদের নাম। এরপর স্কুলে স্কুলে পৌঁছে দেওয়া হলে রেজাল্ট। স্কুলে গিয়ে নিজেদের ফলাফল দেখবে পাবে পড়ুয়ারা।
- স্কুল থেকেই মার্কশিট সংগ্রহ করতে হবে। তবে, তার আগে সকাল ১০টা ১৫ মিনিট থেকেই ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে।
-
Madhyamik Result Online: কোথায় দেখবেন মাধ্যমিকের ফলাফল
TV9 বাংলা ডিজিটালের ওয়েব পোর্টালে দেখতে পাবেন ফলাফল। www.TV9bangla.com-এ লগ ইন করুন। নির্দিষ্ট লিংকে, নাম ও রোল নম্বর দিলেই দেখা যাবে ফলাফল।
পর্ষদের ওয়েবসাইট- www.wbbsedata.com, www.wbbse.wb.gov.in
অ্যাপ- iResults, Madhyamik Results, Edutips App
Published On - May 08,2026 6:42 AM
Follow Us
২০২৬ আইপিএলের কমলা টুপির দৌড়ে রয়েছেন কারা?
আইপিএল ইতিহাসের কিছু দুর্ধর্ষ ইনিংস, যা আজও অমলিন!
ভোটবঙ্গে তপ্ত ময়না, TMC প্রার্থীকে চোর চোর স্লোগান
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের কিছু সেরা কামব্যাক...
সিঁদুর পরার সময় ভুলেও করবেন না এই ভুলগুলি, সংসারে আসতে পারে ঘোর বিপদ!
ঝাড়গ্রামের ঝালমুড়িতে মজে প্রধানমন্ত্রী!
