West Bengal News Live: বাড়িতে পোড়াচ্ছিলেন পুরসভার নথি, মাঝরাতে গ্রেফতার অশোকনগর পুরসভার চেয়ারম্যান

Live Updates: বোঝা মাত্রই চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করেন এলাকার বাসিন্দারাই। খবর যায় অশোকনগর থানা। তারপরই পুর চেয়ারম্যানকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। মাঝরাতে গ্রেফতার করা হয় প্রবোধ সরকারকে। এদিনই তাঁকে বারাসত আদালতে তোলা হচ্ছে।

West Bengal News Live: বাড়িতে পোড়াচ্ছিলেন পুরসভার নথি, মাঝরাতে গ্রেফতার অশোকনগর পুরসভার চেয়ারম্যান
গ্রেফতার প্রবোধ সরকার Image Credit source: TV 9 Bangla

Jun 13, 2026 | 9:58 AM

LIVE NEWS & UPDATES

  • 13 Jun 2026 09:58 AM (IST)

    এবার মন্ত্রীদের ট্রেনিং

    নতুন সরকারে মন্ত্রিসভার সব সদস্যকে দফতর পরিচালনার প্রশিক্ষণ দিতে চলেছে প্রশাসন। এ ধরনের উদ্যোগ এই প্রথম বলে রাজ্য প্রশাসন সূত্রে জানা যাচ্ছে। নবান্ন সূত্রে খবর, শনিবার নেতাজি সুভাষচন্দ্র প্রশাসনিক প্রশিক্ষণ কেন্দ্রে এই ব্যবস্থা করা হয়েছে। থাকছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  উপস্থিত থাকবেন। সব মন্ত্রীকেই বিধাননগরের প্রশিক্ষণ কেন্দ্রে সকাল ১০টায় উপস্থিত থাকতে বলা হয়েছে। 

গ্রেফতার অশোকনগর পুরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার। পুরসভার ফাইল এবং বেশ কিছু নথি পোড়ানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সূত্রের খবর, নিজের বাড়িতেই তিনি ফাইল পোড়াচ্ছিলেন। স্থানীয় বাসিন্দারা সেটা জানতে পেরে যান। বোঝা মাত্রই চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করেন এলাকার বাসিন্দারাই। খবর যায় অশোকনগর থানা। তারপরই পুর চেয়ারম্যানকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। মাঝরাতে গ্রেফতার করা হয় তাঁকে। এদিনই তাঁকে বারাসত আদালতে তোলা হচ্ছে।

Follow Us