London-Kolkata Bus Service: ফ্লাইট নয়, লন্ডন থেকে এক বাসেই কলকাতা, ৫০ দিনের দীর্ঘযাত্রার গল্প জানেন?

London-Kolkata 50 Days Bus Service History: ১৯৫৭ সালে ব্রিটিশ সংস্থা অ্যালবার্ট ট্রাভেল চালু করেছিল ঐতিহাসিক লন্ডন-ক্যালকাটা(কলকাতা) বাস সার্ভিস। প্রথম যাত্রা শুরু হয় ওই বছরেরই ১৫ এপ্রিল। ৫ জুন কলকাতায় পৌঁছয়। পরবর্তীকালে ব্রিটিশ পর্যটক অ্যান্ডি স্টুয়ার্ট এই বাসটি কিনে নেন।

London-Kolkata Bus Service: ফ্লাইট নয়, লন্ডন থেকে এক বাসেই কলকাতা, ৫০ দিনের দীর্ঘযাত্রার গল্প জানেন?
লন্ডন থেকে কলকাতা বাস পরিষেবাImage Credit source: x

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Jun 11, 2026 | 3:13 PM

নয়া দিল্লি: কলকাতা থেকে লন্ডন কীভাবে যাবেন? বা লন্ডন থেকে কীভাবে কলকাতায় (London To Kolkata Bus Service) ফিরবেন? উত্তর সকলেরই জানা। ফ্লাইটে যেতে হবে সুদূর বিদেশে। কিন্তু জানেন কী একটা সময় কলকাতা থেকে লন্ডন পর্যন্ত বাস চলত? অবাক হচ্ছেন? কিন্তু, বাস্তব এটাই। আজকের দিনে দুই ঘণ্টার বাসযাত্রাতেই ধৈর্য্য হারিয়ে ফেলেন অনেকে। ট্রাফিক জ্যাম, বাসের ভিড় একটা প্রধান কারণ। এছাড়া, দূরপাল্লার বাস মূলত যেখানে ১০ থেকে ১২ ঘণ্টার যাত্রা, সেখানেও বিভিন্ন মানুষের বিভিন্নরকম সমস্যা। দীর্ঘক্ষণের বাস যাত্রায় অনেকে অসুস্থ হয়ে পড়েন। সেখানে ৫০ দিনের বাসযাত্রা (50 Days Bus Service) ! যা অবাস্তব মনে হতে পারে। কেমন ছিল ৫০ দিনের দীর্ঘ বাসযাত্রা? জেনে নিন

কবে শুরু হয় পরিষেবা

১৯৫৭ সালে ব্রিটিশ সংস্থা অ্যালবার্ট ট্রাভেল চালু করেছিল ঐতিহাসিক লন্ডন-ক্যালকাটা(কলকাতা) বাস সার্ভিস। প্রথম যাত্রা শুরু হয় ওই বছরেরই ১৫ এপ্রিল। ৫ জুন কলকাতায় পৌঁছয়। পরবর্তীকালে ব্রিটিশ পর্যটক অ্যান্ডি স্টুয়ার্ট এই বাসটি কিনে নেন। এরপর সেটিকে অ্যালবার্ট নামে একটি ডবল-ডেকার মোবাইল হোমে রূপান্তরিত করা হয়। পরে লন্ডন, কলকাতা এবং সিডনিকে যুক্ত করেও নতুন রুট চালু করা হয়।

বাসে বিলাসবহুল পরিষেবা

প্রায় ৬৭-৭০ বছর আগের কথা। সেইসময় কেমন ছিল লন্ডন-কলকাতার বাস? কী কী সুবিধা পাওয়া যেত?

বহু বছর আগের বাস হলেও সুযোগ-সুবিধা ছিল চমকে দেওয়ার মতো। যাকে বলে একেবারে বিলাসবহুল ব্যবস্থা। ঘুমানোর জন্য বার্থ, বই পড়ার আলাদা জায়গা, রান্নাঘর, উপরের তলায় অবজারভেশন লাউঞ্জ, যেখান থেকে পথে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যেত।

ক’টা দেশ পেরিয়ে পৌঁছত কলকাতায়?

লন্ডন থেকে কলকাতার পথে বাসটি ইউরোপ ও এশিয়ার একাধিক দেশ অতিক্রম করত। এই দেশগুলিতে ভ্রমণেরও সুযোগ থাকত। যাত্রীরা মাঝপথে নেমে ঘুরে দেখতে পারতেন বিখ্যাত শহরগুলোও। দেশগুলির তালিকায় ছিল ইস্তানবুল, তেহরান, ভিয়েনা, সালজবুর্গ, কাবুল। শুধু বিদেশ নয়, ভারতে ঢোকার পরেও যাত্রীদের জন্য থাকত বিশেষ ভ্রমণের সুযোগ। জানা গিয়েছে, বারাণসী, তাজমহল-সহ বিভিন্ন ঐতিহাসিক স্থান ঘুরে দেখতেন তাঁরা।

টিকিটের দাম কত ছিল?

লন্ডন-কলকাতা বাস পরিষেবায় টিকিটের দাম ছিল ১৪৫ পাউন্ড। অর্থাৎ ১৯৬০-এর দশকের হিসেব করলে ভারতীয় টাকায় যার মূল্য ছিল ১৯০০ থেকে ৩ হাজারের মধ্যে।

কেন বন্ধ হয়ে গেল পরিষেবা?

পর্যটকদের মধ্যে পরিষেবাটি যথেষ্ট জনপ্রিয় ছিল। কিন্তু, ১৯৭০-এর দশকে এটি বন্ধ হয়ে যায়। আন্তর্জাতিক বিমান পরিষেবার দ্রুত প্রসার, তুলনামূলক কম সময়ে গন্তব্যে পৌঁছনোর সুবিধা…এই কারণগুলির জন্যই বিশ্বের অন্যতম দীর্ঘ বাসযাত্রার এই অধ্যায়ের অবসান ঘটে।

Follow Us