Mamata Banerjee: ‘ভোট দিইনি বলে খাবার দেবেন না!’ দিল্লিতে ঘেরাও করার হুঁশিয়ারি মমতার

Mamata Banerjee: ১০০ দিনের কাজের টাকা পাওয়া যাচ্ছে না বলে আগেও সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একুশের মঞ্চ থেকে এবার হুঁশিয়ারি দিলেন তৃণমূল সুপ্রিমো।

Mamata Banerjee: ভোট দিইনি বলে খাবার দেবেন না! দিল্লিতে ঘেরাও করার হুঁশিয়ারি মমতার
মমতা বন্দ্যোপাধ্যায়

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 21, 2022 | 4:19 PM

কলকাতা : অর্থনৈতিকভাবে কেন্দ্র যে বাংলাকে বঞ্চনা করছে, তেমন দাবি আগেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ২১ জুলাই-এর মঞ্চ থেকে এবার সরাসরি দিল্লি গিয়ে আন্দোলনের ডাক দিলেন তৃণমূল নেত্রী। ১০০ দিনের কাজের টাকা দেওয়া হচ্ছে না বলে সরব হন তিনি। দরিদ্র মানুষের টাকা কেন আটকে দেওয়া হচ্ছে, সেই প্রশ্ন ছুড়ে দিয়ে মমতা বলেছেন, বাংলা থেকে দিল্লি যাবেন এর প্রতিবাদ জানাতে। প্রয়োজনে ঘেরাও করে বিক্ষোভ দেখানো হবে বলেও জানিয়েছেন তিনি। নেত্রীর প্রশ্ন, ‘বাংলা এমন কী করেছে, যে অর্থনৈতিক বাধা দিচ্ছে কেন্দ্র?’

বৃহস্পতিবার ধর্মতার মঞ্চ থেকে মমতা ফের বলেন, ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে। গরীব মানুষ, যাঁরা কাজ করেন, তাঁদের সাত মাস টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। অবিলম্বে সেই টাকার আর্জি জানিয়েছেন তিনি। সেই সঙ্গে কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে মমতা দাবি করেন, অর্থনৈতিকভাবে বাধা দিয়ে বাংলাকে আটকে রাখা যাবে না। প্রয়োজনে দিল্লি গিয়ে ঘেরাও করা হবে। মমতা কেন্দ্রকে তোপ দেগে বলেন, ভোট দিইনি বলে খাবার দেবেন না? মনে রাখবেন, সব রাজনৈতিক দল আপনাদের ভয় পায়, কিন্তু আমরা পাই না। শুধু ১০০ দিনের কাজ নয়, বাংলায় আবাস যোজনা, রাস্তা তৈরির কাজ বন্ধ করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন মমতা।

একই সঙ্গে কেন্দ্রীয় সরকারি প্রকল্পে বাংলা নাম ব্যবহারের পক্ষেও সওয়াল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের যোজনায় বাংলার নাম অন্যায়ভাবে জুড়ে দেওয়ার অভিযোগ করে থাকে বিজেপি। মমতার দাবি, গুজরাটে যদি রাজ্যের নাম ব্যবহার করা যায়, তাহলে বাংলায় নয় কেন?

Loading...
Unable to load recommendations.
Follow Us